Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১৭: ১৭
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ
হরমুজ প্রণালির কাছে কয়েকটি জাহাজ। ১৭ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র কার্যত ইরানি জাহাজগুলোকে তাদের বন্দরে অবরুদ্ধ করে রাখলেও হরমুজ প্রণালি অবরুদ্ধ অবস্থায় রয়েছে। শত শত জাহাজে থাকা হাজার হাজার নাবিক সেখানে আটকা পড়েছেন।

Advertisement

জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার মাত্র চারটি পণ্যবাহী জাহাজ প্রণালিটি দিয়ে চলাচল করেছে। এগুলোর কোনোটিই বড় অপরিশোধিত তেলবাহী জাহাজ বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী ট্যাংকার ছিল না।

তবে বাগদাদের বারবার অনুরোধের পর ইরান বেশ কয়েকটি ইরাকি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে বলে গতকাল শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে।

আইআরএনএ জানায়, ইরাকি ট্যাংকারগুলোকে বিশেষ অনুমতি দেওয়া ছিল ইরাক সফরকালে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের কাছে বাগদাদের অন্যতম প্রধান দাবি।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেন, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ৮০ লাখ ব্যারেল তেল পরিবহনে দেশটির সামরিক বাহিনী সহায়তা করেছে। যুদ্ধের আগে প্রতিদিন ২ কোটিরও বেশি ব্যারেল তেল এই প্রণালি দিয়ে যেত। অর্থাৎ বিশ্বে প্রতিদিন ব্যবহৃত প্রতি পাঁচ ব্যারেল তেলের প্রায় এক ব্যারেল এই পথ দিয়ে পরিবাহিত হতো।

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটির নৌ ও বিমানবাহিনীও ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। তবে তেহরানের হাতে এখনো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা রয়েছে, যা দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা সৃষ্টি এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের ওপর হামলা চালানো সম্ভব।

হরমুজের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান?hormuz

এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ বলেন, আঞ্চলিক নতুন নিরাপত্তা ব্যবস্থা ও অর্থনৈতিক সহযোগিতা গড়ে তোলার বিষয়ে প্রতিবেশী দেশগুলো থেকে তেহরান “অসংখ্য বার্তা” পেয়েছে।

কোন কোন দেশের কথা তিনি বলছেন, তা উল্লেখ না করে গালিবাফ অভিযোগ করেন, ইসরায়েলের স্বার্থে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তার মিত্রদের নিরাপত্তা বিপন্ন করছে। তিনি বলেন, একটি স্বাধীন ও “নিজস্ব উদ্যোগে গড়ে ওঠা” আঞ্চলিক ব্যবস্থা শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে।

অন্যদিকে ইরান এখনো অনড় অবস্থানে থাকলেও দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ তাকে উদ্ধৃত করে বলেছে, “আজই যুদ্ধ শেষ করা ভালো হবে—যখন আমরা শক্তিশালী এবং মর্যাদার সঙ্গে আছি, আর পুরো বিশ্ব আমাদের বিজয় স্বীকার করছে এবং জোর দিয়ে বলছে যে আমেরিকা সব নিয়মকানুন লঙ্ঘন করে আমাদের স্কুল, হাসপাতাল ও অবকাঠামোতে হামলা করেছে এবং বিশ্বে ঘৃণিত হয়েছে।”

যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, যাদের বেশির ভাগই ইরানি। যুদ্ধের প্রথম দিনেই ইরানের ১৬৮ জন স্কুলশিশু নিহত হয়। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের ৭৫০ জনের বেশি সামরিক সদস্য আহত এবং ১৮ জন নিহত হয়েছে।

বিষয়: যুক্তরাষ্ট্রজাহাজমধ্যপ্রাচ্যচলাচলে বিধিনিষেধইরানহরমুজ প্রণালিপারস্য উপসাগর
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা

  • ২

    ইউআইইউতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন

  • ৩

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

  • ৪

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

  • ৫

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী