
যুদ্ধের মধ্যে নির্বাচন হলে ইউক্রেন ‘ধ্বংস’ হয়ে যাবে: জেলেনস্কি
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “এই মুহূর্তে নির্বাচন রাষ্ট্রের জন্য একটি সুনামির মতো, যা ইউক্রেনকে বিভক্ত করে দেবে।”

আগামী বছরের শুরু থেকেই দেশব্যাপী প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং’ কর্মসূচি চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আজ রোববার বিকেলে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশের ৪৫১টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এটি চালু রয়েছে, যা আরও কয়েক মাস চলবে। কোনো শিশু যেন শ্রেণিকক্ষের বাইরে না থাকে এবং প্রতিটি শিক্ষার্থী যেন সঠিক শিক্ষা পায়—এই দুটি লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রধান শিক্ষক নিয়োগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘‘আইনি জটিলতার কারণে ৩২ হাজারের বেশি পদে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। সম্প্রতি মামলা নিষ্পত্তির পর দ্রুত নিয়োগ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে মন্ত্রণালয় কাজ শুরু করেছে।’’
শিক্ষা খাতের বাজেট বরাদ্দ বৃদ্ধি প্রসঙ্গে তিনি জানান, নতুন বাজেটে রেকর্ড পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে, যা জিডিপির ২ শতাংশ। আগামী পাঁচ বছরের মধ্যে শিক্ষা খাতে জিডিপির মোট ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে।
বিদ্যালয়গুলোর মান নিয়ে এক প্রশ্নে প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, সরকার আগে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চায়। তবে মানসম্মত পাঠদান সত্ত্বেও যদি কোনো বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কাঙ্ক্ষিত পর্যায়ে না আসে, তবে সেটি বন্ধ করে দেওয়া হবে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “এই মুহূর্তে নির্বাচন রাষ্ট্রের জন্য একটি সুনামির মতো, যা ইউক্রেনকে বিভক্ত করে দেবে।”

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৮২ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছে ২৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন শিক্ষাবিদ ও তার পরিবারের চার সদস্যের এভাবে প্রাণ হারানোর ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) অর্থ উত্তোলন ও ব্যয় সংক্রান্ত কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘অসত্য, অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে সংগঠনটি। রোববার (২৩ আগস্ট) রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।