Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ঝিনাইদহে মানসিক প্রতিবন্ধীকে তাড়া করে পিটিয়ে হত্যা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১৮: ৩১
ঝিনাইদহে মানসিক প্রতিবন্ধীকে তাড়া করে পিটিয়ে হত্যা
ছবি: চরচা

ঝিনাইদহে গরুচোর সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে এক যুবকের মৃত্যুর চব্বিশ ঘণ্টা পার হতে না হতেই আবারও পিটিয়ে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার তবিবর রহমান (৪৫) নামে এক মানসিক প্রতিবন্ধী কৃষককে প্রকাশ্যে তাড়া করে ধানখেতের মধ্যে বেধড়ক পেটানোর পর ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে তারই চাচা ও চাচাতো ভাই।

Advertisement

আজ রোববার সকালে কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নিহত তবিবর রহমান ওই গ্রামের বাসিন্দা। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় ইউপি সদস্য সবুজ জোয়ারদার ও তবিবরের প্রতিবেশী জিয়াউর রহমান জানান, আজ সকালে তবিবরের চাচি বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় মানসিকভাবে অসুস্থ তবিবর স্বভাববশত পেছন থেকে তার চাচিকে একটি লাঠি দিয়ে আঘাত করেন। বিষয়টি ওই নারী তৎক্ষণাৎ তার স্বামী উজির আলী ও ছেলে শাকিলকে গিয়ে জানান।

বিষয়টি শুনে উজির আলী ও তার ছেলে শাকিল ভীষণ ক্ষেপে যান। এরপর তারা লাঠিসোঁটাসহ ধারালো অস্ত্র নিয়ে তবিবরকে ধাওয়া করেন। প্রাণভয়ে তবিবর মাঠের দিকে দৌড়াতে থাকেন। একপর্যায়ে গ্রামের একটি ধানখেতের মধ্যে তবিবর পড়ে গেলে উজির ও শাকিল তাকে পেটাতে থাকেন। একসময় তার বুকের পাঁজরের বাঁ পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং হত্যা নিশ্চিত করে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যান।

গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যাfire at pickup_gazipur mob

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ মল্লিকপুর গ্রামের একটি ধানখেত থেকে তবিবর রহমানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত উজির আলী ও শাকিল পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

এদিকে এক দিনের ব্যবধানে জেলায় পর পর দুটি খুনের ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল জেলার কালীগঞ্জে গরুচোর সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে হাবিব নামে এক ব্যক্তি নিহত ও সুমন নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।

বিষয়: ঝিনাইদহগণপিটুনিপুলিশহত্যাকোটচাঁদপুরখুলনা বিভাগ
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।