
যুদ্ধের মধ্যে নির্বাচন হলে ইউক্রেন ‘ধ্বংস’ হয়ে যাবে: জেলেনস্কি
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “এই মুহূর্তে নির্বাচন রাষ্ট্রের জন্য একটি সুনামির মতো, যা ইউক্রেনকে বিভক্ত করে দেবে।”

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) অর্থ উত্তোলন ও ব্যয় সংক্রান্ত কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘অসত্য, অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে সংগঠনটি। রোববার (২৩ আগস্ট) রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাকসুর বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান ই লস্কর। তিনি জানান, রাকসুর বিভিন্ন সম্পাদক ও সংশ্লিষ্ট খাত বিবেচনায় এ পর্যন্ত প্রায় ৮৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রাকসুর অধিবেশনে অনুমোদিত এজেন্ডা ও কর্মসূচি বাস্তবায়নের জন্যই এই অর্থ উত্তোলন করা হয়। কিছু গণমাধ্যমে তহবিল উত্তোলনের পরিমাণ ‘সোয়া এক কোটি টাকা’ হিসেবে যা প্রচার করা হয়েছে, তা তথ্যগতভাবে সঠিক নয় বলে তিনি উল্লেখ করেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, যেকোনো আর্থিক বিষয়ে প্রতিবেদন প্রকাশের আগে বরাদ্দের খাত, অনুমোদিত এজেন্ডা, ব্যয়ের উদ্দেশ্য ও কর্তৃপক্ষের বক্তব্য যাচাই করা উচিত। তা না করে অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে অনিয়মের ইঙ্গিত দেওয়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিপরপন্থী। এতে নির্বাচিত প্রতিনিধিদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে দাবি করে রাকসু জানায়, গণমাধ্যমগুলো উপযুক্ত গুরুত্ব দিয়ে সংশোধনী ও দুঃখপ্রকাশ না করলে তাদের বিরুদ্ধে আইনি নোটিশসহ প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
তহবিলের বিগত দিনের হিসাব প্রসঙ্গে রাকসু জানায়, ১৯৯১ থেকে ২০০৫ সালের পূর্ণাঙ্গ হিসাব উদ্ধারের জন্য বর্তমান প্রশাসনের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। তবে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সভাপতির উদ্যোগে ২০০৫ সাল পর্যন্ত প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকার হিসাব পাওয়া যায়, যার বড় একটি অংশ শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রমে ব্যয়ের জন্য অধিবেশনে অনুমোদিত হয়েছিল।
ভবিষ্যতে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতিটি খাতের উত্তোলন, ব্যয় ও অবশিষ্ট অর্থের হিসাব পর্যায়ক্রমে নথিভিত্তিকভাবে প্রকাশ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে রাকসুর সহসভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার ও সহকারী সাধারণ সম্পাদক সালমান সাব্বিরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “এই মুহূর্তে নির্বাচন রাষ্ট্রের জন্য একটি সুনামির মতো, যা ইউক্রেনকে বিভক্ত করে দেবে।”

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৮২ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছে ২৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন শিক্ষাবিদ ও তার পরিবারের চার সদস্যের এভাবে প্রাণ হারানোর ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক।

আগামী বছরের শুরু থেকেই দেশব্যাপী প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং’ কর্মসূচি চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার বিকেলে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস