Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৪ নভেম্বর, ২০২৬
০৪ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৪ নভেম্বর, ২০২৬
০৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ২

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১৪: ৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ২
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজার একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে স্থানীয়রা। ছবি: সংগৃহীত

গাজায় মঙ্গলবার ইসরায়েলি হামলায় ১৭ বছর বয়সী এক কিশোরীসহ অন্তত দুজন নিহত হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

Advertisement

শিফা হাসপাতালের তথ্য অনুযায়ী, গাজা সিটিতে একটি তাঁবুতে চালানো হামলায় ওই কিশোরী নিহত এবং আরও চারজন আহত হয়েছে।

বার্তা সংস্থা এপির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা এমন একজন যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যিনি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার সময় ইসরায়েলে প্রবেশ করেছিলেন। তবে নিহত কিশোরী ওই হামলার লক্ষ্যবস্তু ছিল কি না, তা জানায়নি তারা।

Advertisement
Advertisement
Advertisement

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ভিডিওতে দেখা গেছে, নিহত কিশোরীর বাবা তার রক্তমাখা দেহের পাশে কাঁদছেন।

নির্বাচনের পর প্রথমবার বৈঠকে নেতানিয়াহুবিরোধী ইসরায়েলি দলগুলো

এদিকে গত সপ্তাহের নির্বাচনের পর প্রথমবারের মতো বৈঠকে বসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা। নির্বাচনের ফলাফলে কোনো পক্ষই সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে।

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনি নিহতgaza_iPRE3vM

বিরোধী দলগুলো ইয়াশার পার্টির নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে প্রথম জোট সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করার বিষয়ে একমত হয়েছে।

ইসরায়েলের প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক হলেও নির্বাচনের পর ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠ জোট গঠনের প্রথম সুযোগ কোন দল পাবে, তা তিনিই নির্ধারণ করেন।

গির্জায় হামলাকারীদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ অভিযোগে মামলা জর্ডানে

জর্ডানের কারাক শহরের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় গত মাসে হামলা চালিয়ে নয়জনকে হত্যার অভিযোগে তিন বন্দুকধারীর বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ অভিযোগ এনেছে দেশটির কর্তৃপক্ষ।

পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেট অভিযুক্ত তিন জর্ডানির পরিচয় জানিয়েছে। তাদের মধ্যে দুই ভাই ও তাদের ভগ্নিপতি রয়েছেন।

সংস্থাটির প্রধান বলেছেন, হামলাকারীরা কোনো সংগঠিত গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন না। তবে তাদের ‘তাকফিরি’ হিসেবে বর্ণনা করেছেন তিনি। সুন্নি জঙ্গিদের বোঝাতে এ শব্দটি ব্যবহার করা হয়।

বিষয়: ইসরায়েলগাজাগাজা উপত্যকাহামলাসামরিক বাহিনীবেনিয়ামিন নেতানিয়াহুনির্বাচনসরকারপ্রেসিডেন্টজর্ডানসন্ত্রাসীক্যাথলিক গির্জা
Advertisement
সর্বশেষ
  • ১

    শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

  • ২

    তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী আবারও ৩ দিনের রিমান্ডে

  • ৩

    শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

  • ৪

    নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

  • ৫

    জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ দিল ঢাকা ব্যাংক

সম্পর্কিত
  • শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

    শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

    মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখা এবং শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৪ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

  • তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী আবারও ৩ দিনের রিমান্ডে

    তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী আবারও ৩ দিনের রিমান্ডে

    বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশাকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

  • শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

    শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

  • নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

    নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

    ফতুল্লায় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই শ্রমিক আহত হয়।