
নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিকে আর্থিক অবস্থান
নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চরচা ডেস্ক

ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা জোরদার ও ডিজিটাল লেনদেনের ঝুঁকি মোকাবিলায় জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে ঢাকা ব্যাংক পিএলসি।
এক বিজ্ঞপ্তিতে ঢাকা ব্যাংক জানিয়েছে, সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে গত ২৮ অক্টোবর ঢাকা ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে (ডিবিটিআই) এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা এ এম এম মইন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত পরিচালক এস এম তোফায়েল আহমেদ।
এতে ঢাকা ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান, শাখা ও ব্যবসায়ীক ইউনিটের প্রতিনিধিসহ ব্যাংকটির জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।
প্রশিক্ষণে ব্যাংকিং খাতে উদীয়মান সাইবার হুমকি ও সংশ্লিষ্ট ঝুঁকি, সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনা, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ, তথ্যের সুরক্ষা এবং নিরাপদ ডিজিটাল কার্যক্রমের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
এ সময় গ্রাহকের তথ্য সুরক্ষা, ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানে নিরাপত্তা সচেতন কর্মপরিবেশ গড়ে তুলতে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সাইবার ঝুঁকি মোকাবিলায় প্রতিষ্ঠানের সক্ষমতা ও প্রতিরোধব্যবস্থা শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়।

নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিকে আর্থিক অবস্থান
নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

নাভানা ফার্মাসিউটিক্যালসের মূল্য সংবেদনশীল তথ্য (PSI)
নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। PRICE SENSITIVE INFORMATION

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল অর্থায়নের আওতায় আনবে প্রিয়শপ-এনআরবি ব্যাংক
দেশের প্রায় আড়াই লক্ষ খুচরা ব্যবসায়ীর লেনদেনকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থায় আনতে কাজ করছে এনআরবি ব্যাংক পিএলসি ও বি-টু-বি রিটেইল প্ল্যাটফর্ম প্রিয়শপ। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।