সাইবার অপরাধ

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন বাতিলে ১৯ সংগঠনের যৌথ বিবৃতি
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশোধনী নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ১৯টি সংগঠন। তাদের মতে, সংশোধনীগুলো কোনো কার্যকর জনপরামর্শ ছাড়াই তৈরি করা হয়েছে এবং এর উপাদানগুলো অনেক ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর চেয়েও বেশি দমনমূলক।

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে ব্লাস্টের উদ্বেগ
প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬- এ ‘মানহানি’, ‘হেয়প্রতিপন্ন করা’, ‘বুলিং’, ‘গুজব’ ও ‘অপতথ্য’ সংক্রান্ত অপরাধসমূহ এবং অনলাইন তথ্য-উপাত্ত অপসারণ ও ব্লক করার ক্ষেত্রে সরকারের ক্ষমতা সম্প্রসারণের প্রস্তাবে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করছে ব্লাস্ট।

খসড়া সাইবার সুরক্ষা আইন স্বাধীন মতপ্রকাশে ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি
খসড়া সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ এ জনগণের মৌলিক মানবাধিকার, বাক্-স্বাধীনতা ও স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে ব্যাপক ঝুঁকি সৃষ্টি করবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ শুক্রবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ তথ্য

সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশৃঙ্খলা’ থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, “কোনো অবস্থাতেই মুক্তচিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা

কল লিস্ট, লোকেশন, এনআইডি: টাকা দিলেই মিলছে ব্যক্তিগত তথ্য
বিক্রেতারা সামাজিক মাধ্যমে ‘এই সেবার’ প্রচারণা চালান, ওয়েবসাইটের মাধ্যমে তথ্য বিক্রি করেন, টেলিগ্রাম চ্যানেলে গ্রাহক সেবা দেন এবং সেখানে বিকাশ-নগদের মতো মোবাইল আর্থিক সেবা প্ল্যাটফর্মের মাধ্যমে টাকা বিনিময় করেন।

অপতথ্য ও সাইবার বুলিং রোধে আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে: তথ্য উপদেষ্টা
জাহেদ উর রহমান বলেন, “তথ্য মন্ত্রণালয়ের অন্যতম অগ্রাধিকার হলো অপতথ্য ও ভুল তথ্য মোকাবিলা করা। বিশেষ করে পরিকল্পিতভাবে ছড়ানো অপতথ্য নিয়ে সরকার অত্যন্ত উদ্বিগ্ন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং, বিশেষ করে নারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে যে হয়রানি চালানো হয়, সেটিও সরকারের গভীর উদ্বেগের বিষয়।”

সাইবার স্পেসে অবৈধ মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস
সাইবার স্পেস ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ মাদক ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে মাদক নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।

সাইবার নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্তে মন্ত্রিসভা কমিটি গঠন
‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্ত করতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী
বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজহারীর ‘ডিপফেক’ ভিডিও বানিয়ে প্রতারণা, রিমান্ডে ২
এর আগে গত ২৩ এপ্রিল বিলাল হোসেন নামে এক ব্যক্তি বাদি হয়ে রাজধানীর পল্টন মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলাটি করেন।

‘সাইবার অপরাধে প্রতিকারের চেয়ে প্রতিরোধ বেশি জরুরি’
বিচারক সায়েম খান জানান, যে কেউ টোল-ফ্রি হটলাইন ১৬৪৩০-এ ফোন করে বা সরাসরি লিগ্যাল এইড অফিসে এসে বিনামূল্যে আইনি পরামর্শ নিতে পারবেন।

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তার জামিন
গত মঙ্গলবার রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

অনলাইনে জিডি: নাগরিক নিরাপত্তায় কতটা কার্যকর উদ্যোগ?
এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে জিডি প্রক্রিয়া সহজ ও সময় সাশ্রয়ী হলেও তথ্যের যথার্থতা ও ফলোআপ নিশ্চিত করাই এর কার্যকারিতার মূল শর্ত। তবে বাস্তবে সব ক্ষেত্রেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া মিলছে—এমন নয়। পুলিশও সব জিডি আমলে নিচ্ছে না বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।



