
রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের সঙ্গে অস্ট্রেলিয়ার ১৫৫ কোটি টাকার চুক্তি
অস্ট্রেলিয়া জানিয়েছে, বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পাশে থাকার অঙ্গীকারে তারা অবিচল।
চরচা প্রতিবেদক

হ্যাকিং, অনলাইন প্রতারণা, তথ্য চুরি, ম্যালওয়্যার, অনলাইনে হয়রানি এবং শিশুদের প্রতি হুমকি মোকাবিলায় কার্যকর সাইবার আইন করার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে দলটি সতর্ক করে বলেছে, এই ধরনের আইন যেন মতপ্রকাশের স্বাধীনতা বা রাজনৈতিক ভিন্নমত দমনে ব্যবহার করা না হয়।
গতকাল মঙ্গলবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টি লইয়ার্স আয়োজিত ‘প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন: নিরাপত্তা বনাম হেনস্তা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ আহ্বান জানান। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এবি পার্টি।
এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক মতামত প্রকাশ বা সরকারের সমালোচনা করার কারণে নাগরিকদের যেন গ্রেপ্তার না করা হয়।
ফুয়াদ বলেন, আইন এমন পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যেখানে রাজনৈতিক সমালোচনা বা সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলাকে সাইবার অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।
এবি পার্টির সাধারণ সম্পাদক সরকারকে আগের ডিজিটাল নিরাপত্তা আইনের সঙ্গে জড়িত ভুলগুলোর পুনরাবৃত্তি না করার আহ্বান জানান। একই সঙ্গে প্রস্তাবিত আইনে অন্তর্বর্তী সরকারের সাইবার অধ্যাদেশের ইতিবাচক বিধানগুলো কেন পরিবর্তন করা হচ্ছে, তা ব্যাখ্যা করার আহ্বান জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করাকে কেন্দ্র করে সাম্প্রতিক গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে ফুয়াদ বলেন, মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হওয়া উচিত নয় যে সমালোচকদের চুপ করিয়ে দেওয়া বা ‘দমন করার’ হাতিয়ার হিসেবে এসব সাইবার আইন করা হচ্ছে।
এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা বলেন, সাইবার অপরাধী এবং সরকারের সমালোচক মৌলিকভাবে ভিন্ন।
আল মামুন রানা বলেন, সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, তবে রাজনৈতিক ভিন্নমতকে সাইবার অপরাধ হিসেবে গণ্য করা যাবে না।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া।
রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ
ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য
সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত
১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের সঙ্গে অস্ট্রেলিয়ার ১৫৫ কোটি টাকার চুক্তি
অস্ট্রেলিয়া জানিয়েছে, বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পাশে থাকার অঙ্গীকারে তারা অবিচল।

স্বাস্থ্যসেবায় আরোগ্যের সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারদের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা দিতে হেলথটেক স্টার্টআপ ও অনলাইন ফার্মেসি আরোগ্য লিমিটেডের সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। গত বৃহস্পতিবার ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব

দুর্যোগ সহনশীল আবাসনে পিকেএসএফকে ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি
বাংলাদেশে স্বল্প ও মধ্যম আয়ের প্রায় ৪০ হাজার পরিবারের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও দুর্যোগ সহনশীল আবাসনের সুযোগ সম্প্রসারণে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনকে (পিকেএসএফ) ১০ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বাংলাদেশে স্যামসাংয়ের নতুন রেফ্রিজারেটর, ধারণক্ষমতা সর্বোচ্চ ৭০০ লিটার
বাংলাদেশের বাজারে নতুন করে স্যামসাং রেফ্রিজারেটরের বিস্তৃত রেঞ্জ এনেছে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ ও ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড। নতুন এই রেঞ্জে ছয়টি মডেল আছে, যেগুলোর ধারণক্ষমতা ২৭৫ লিটার থেকে ৭০০ লিটার পর্যন্ত।