Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে ব্লাস্টের উদ্বেগ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৪০
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে ব্লাস্টের উদ্বেগ

প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬- এ ‘মানহানি’, ‘হেয়প্রতিপন্ন করা’, ‘বুলিং’, ‘গুজব’ ও ‘অপতথ্য’ সংক্রান্ত অপরাধসমূহ এবং অনলাইন তথ্য-উপাত্ত অপসারণ ও ব্লক করার ক্ষেত্রে সরকারের ক্ষমতা সম্প্রসারণের প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছে ব্লাস্ট।

Advertisement

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রস্তাবিত এই আইনটি সংশোধনের আহ্বান জানাচ্ছে ব্লাস্ট।

বিজ্ঞপ্তিতে ব্লাস্ট জানায়, গুরুতর অনলাইন সহিংসতার ভুক্তভোগী নারী, শিশুসহ অন্যদের অধিকতর সুরক্ষাকে ব্লাস্ট সমর্থন করে। তবে অনলাইন সহিংসতা থেকে জনসাধারণকে রক্ষার বিষয়টি কখনো বৈধ সমালোচনা, সাংবাদিকতা, ব্যঙ্গ, রাজনৈতিক বক্তব্য বা জনস্বার্থসংশ্লিষ্ট বিতর্ককে অপরাধ হিসেবে গণ্য করার কারণ হতে পারে না।

ফৌজদারি অপরাধ হিসেবে নিরাপদে প্রয়োগের জন্য এসব বিধান অত্যন্ত বিস্তৃত ও অনির্দিষ্ট। ফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ (আইসিটিএ), ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ (ডিএসএ) এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ (সিএসএ)-এর অধীনে যে গুরুতর সমস্যাগুলো দেখা দিয়েছিল, সেগুলোর পুনরাবৃত্তির ঝুঁকি রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

সিএসএ বাতিল করে ২০২৫ সালে সাইবার সুরক্ষা অধ্যাদেশ প্রণীত হয়। পরবর্তীতে ২০২৬ সালে সংসদে আইন হিসেবে পাস হয়ে সিপিএতে পরিণত হয়। গৃহীত সিপিএ প্রণয়নের পূর্বে আইসিটিএ, ডিএসএ এবং সিএসএ বহু সময় ধরে সমালোচিত হয়েছিল। এসব আইনের ব্যাপক পরিধি ও দমনমূলক বিধান এবং রাজনৈতিক বিরোধী পক্ষ ও ভিন্নমতের কণ্ঠস্বরের বিরুদ্ধে মামলা ও নিপীড়নে এই আইনগুলোর ব্যবহার নিয়ে নাগরিক সমাজ দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছিল।

জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীকালে আনা পরিবর্তনগুলোর লক্ষ্য ছিল এসব উদ্বেগের সমাধান করা এবং মতপ্রকাশের স্বাধীনতার সুরক্ষা জোরদার করা। এমনকি আইনের প্রস্তাবনায়ও ঘোষিত উদ্দেশে উল্লেখ করা হয়েছে, মতপ্রকাশের স্বাধীনতাসহ অন্যান্য মৌলিক অধিকার খর্ব করার কারণে পূর্ববর্তী আইনটি রহিত করা হয়েছিল। সেই সাথে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের তথ্য-অনুসন্ধান প্রতিবেদন, প্রাক্তন জাতিসংঘের মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক বিশেষ প্রতিবেদকের বার্তা ও গণমাধ্যম সংস্কার কমিশনের প্রাসঙ্গিক সুপারিশেও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের কথা গুরুত্বের সাথে তুলে ধরেছে।

বিষয়: সাইবারসাইবার অপরাধসাইবার হামলাসাইবার বুলিংআইন
Advertisement
সর্বশেষ
  • ১

    স্থানান্তরিত করা হলো এবি ব্যাংকের অষ্টগ্রাম শাখা

  • ২

    শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

  • ৩

    জার্মানিতে জেন-জি বিক্ষোভে সহিংসতা-লুটপাট, নেপথ্যে কী?

  • ৪

    যুক্তরাষ্ট্রে চ্যালেঞ্জের মুখে প্রচলিত সাংবাদিকতা

  • ৫

    পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

    শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

    ঢাকা ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কারণে আজ রোববার আশুলিয়া ও গাজীপুরের প্রায় ১৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

  • পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

    পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

    রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

  • ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি

    ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯২৯ জন।

  • শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি

    শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি

    ইরান বলেছে, শত্রুপক্ষের বাহিনী স্থলপথে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’।