Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার প্রথম সাইবার অপরাধী গ্রেপ্তার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১০: ২৮
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার প্রথম সাইবার অপরাধী গ্রেপ্তার
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার প্রথম সাইবার অপরাধী আনিবাল আলেকজান্ডার ক্যানেলন আগিরে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ‘মোস্ট ওয়ান্টেড’ ১০ পলাতক আসামির তালিকায় জায়গা থাকা প্রথম সাইবার অপরাধীকে ভেনেজুয়েলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের একটি আদালতে তাকে হাজির করা হয়।

Advertisement

সীমান্ত পেরিয়ে চলা অপরাধী চক্রের সাইবার ও আর্থিক অপরাধ দমনে যুক্তরাষ্ট্র অভিযান জোরদার করছে। এরই মধ্যে এই গ্রেপ্তারকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ ম্যাগাজিন নিউজইউক জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে ম্যালওয়্যার ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় এটিএম থেকে টাকা চুরির একটি বড় ধরনের কর্মকাণ্ড পরিচালনায় সহায়তার অভিযোগ রয়েছে।

ইসরায়েলগামী বিমানের ককপিটে ‘কুড়াল’ নিয়ে হামলা, কে সেই সহকারী পাইলট?Hammam

Advertisement
Advertisement
Advertisement

গ্রেপ্তার ৫০ বছর বয়সী আনিবাল আলেকজান্ডার ক্যানেলন আগিরে ভেনেজুয়েলার নাগরিক। তিনি ‘প্রমিথিউস’ ও ‘দ্য ইঞ্জিনিয়ার’ নামেও পরিচিত।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, বিচার শেষ না হওয়া পর্যন্ত ক্যানেলন আগিরেকে নেব্রাস্কাতেই রাখা হবে। তার বিরুদ্ধে ব্যাংক জালিয়াতির ষড়যন্ত্র, অর্থ পাচার, কম্পিউটার জালিয়াতি এবং সন্ত্রাসীদের সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে। তবে অভিযুক্ত এসব অভিযোগ অস্বীকার করেছে।

এর মধ্যে ব্যাংক জালিয়াতির ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ৩০ বছর কারাদণ্ড হতে পারে। অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগে সর্বোচ্চ ২০ বছর, সন্ত্রাসীদের সহায়তার ষড়যন্ত্রের অভিযোগে সর্বোচ্চ ১৫ বছর এবং কম্পিউটার জালিয়াতির অভিযোগে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড হতে পারে।

২০২৫ সালের ডিসেম্বরে নেব্রাস্কার একটি ফেডারেল গ্র্যান্ড জুরি ক্যানেলন আগিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। শিগগিরই আদালতে এ মামলার বিচারকাজ শুরু হবে।

বিষয়: এফবিআইসাইবারসাইবার অপরাধগ্রেপ্তারঅপরাধ
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।