Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

‘সাইবার অপরাধে প্রতিকারের চেয়ে প্রতিরোধ বেশি জরুরি’

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২১: ১৭
‘সাইবার অপরাধে প্রতিকারের চেয়ে প্রতিরোধ বেশি জরুরি’

অনলাইন জুয়া, প্রতারণা ও সাইবার অপরাধে শিশু-কিশোরদের জড়িয়ে পড়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে বলে মন্তব্য করেছেন সিনিয়র সহকারী জজ ও ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসার মো. সায়েম খান। তিনি বলেছেন, “এসব ক্ষেত্রে প্রতিকারের চেয়ে প্রতিরোধই বেশি জরুরি।”

Advertisement

বৃহস্পতিবার ঢাকা মহানগর কোর্ট ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘স্পিক আপ! এম্পাওয়ারিং সিএসওস টু প্রোটেক্ট চিলড্রেন এন্ড ইয়ুথ ফ্রিডম অফ এক্সপ্রেশন বাই কেপিটালাইজিং অন অপারচুনেটিস এন্ড এড্রেসিং দ্যা চ্যালেঞ্জ অফ দ্যা ডিজিটাল স্পেস ইন বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থ সহায়তা এবং টেরে ডেস হোমসের কারিগরি সহায়তায় প্রজেক্টটি কৌশলগত বাস্তবায়ন করছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

সায়েম খান জানান, বর্তমানে অনলাইনে প্রতারণা, ব্ল্যাকমেইল ও সাইবার হয়রানির শিকার হয়ে অনেক মানুষ লিগ্যাল এইড অফিসে আসছেন। তবে এসব অপরাধের ক্ষেত্রে ডিজিটাল প্রমাণ সংগ্রহ, প্রযুক্তিগত বিশ্লেষণ ও সাইবার তদন্তের প্রয়োজন হয়, যা সরাসরি লিগ্যাল এইড অফিসের আওতায় পড়ে না। এ কারণে ভুক্তভোগীদের সংশ্লিষ্ট পুলিশ ইউনিট বা সাইবার ক্রাইম বিভাগে পাঠাতে হয়।

তিনি বলেন, তদন্ত প্রক্রিয়া অনেক সময় জটিল ও সময়সাপেক্ষ হয়ে পড়ে। ফলে দ্রুত ফল না পেয়ে অনেক ভুক্তভোগী হতাশ হয়ে পড়েন। এই কারণেই আগেভাগে সচেতনতা তৈরি করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

Advertisement
Advertisement
Advertisement

সভায় সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার এস এম মাসুদ রানা বলেন, পারিবারিক অবহেলা, নেশা, সামাজিক অবক্ষয় ও কৌতূহলবশত অনেক শিশু ভুল পথে জড়িয়ে পড়ছে। তিনি আরও জানান, ইউটিউব দেখে হ্যাকিং শিখে ব্ল্যাকমেইলসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে কিছু শিশু-কিশোর।

তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সঠিক দিকনির্দেশনা, পুনর্বাসন ও সচেতনতা থাকলে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।

লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী মো. ফিরোজ উদ্দিন বলেন, বস্তি ও ঝুঁকিপূর্ণ এলাকার অনেক মানুষ জানেন না কোথায় আইনি সহায়তা পাওয়া যায়। তাই স্কুল-কলেজ, মহল্লা ও জোনভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি বাড়ানো জরুরি।

বিচারক সায়েম খান জানান, যে কেউ টোল-ফ্রি হটলাইন ১৬৪৩০-এ ফোন করে বা সরাসরি লিগ্যাল এইড অফিসে এসে বিনামূল্যে আইনি পরামর্শ নিতে পারবেন।

বিষয়: জজপ্রতিরোধআইনজীবীপ্রতারণাজুয়াসাইবার অপরাধশিশু
Advertisement
সর্বশেষ
  • ১

    জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

  • ২

    ‘যত দিন যাচ্ছে, আমলারা আরও শক্তিশালী হচ্ছে, বেপরোয়া হচ্ছে’

  • ৩

    সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

  • ৪

    সিজেপির আটক তিন নেতার মুক্তি

  • ৫

    ‘বাংলা একাডেমির যুক্তি ছিল–এখানে জাতির জনক নিয়ে কটাক্ষ ছিল’

সম্পর্কিত
  • জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) মারুবেনির বিদ্যমান বিনিয়োগ এবং বাংলাদেশে দ্বিতীয় কাফকো সার কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ প্রস্তাবে আগ্রহ প্রকাশ করে জাপানি প্রতিষ্ঠানটি।

  • সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

    সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

    বিশ্বের সব বিমান সংস্থাকে সৌদি আরবের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। স্থানীয় সময় আজ রোববার হুতিরা এই সতর্কবার্তা দিয়েছে ব্রিটিশ সংবাদামাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

  • নেপালে আবার আকস্মিক বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের

    নেপালে আবার আকস্মিক বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উঁচু পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত ফুলেফেঁপে ওঠা নদীর স্রোতে ঘরবাড়ি ও ছোট ছোট ঘর ভেসে যাচ্ছে।

  • তৃতীয় দিনে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান

    তৃতীয় দিনে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান

    আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন ডানহাতি এই পেসার। আবুধাবিতে টেস্টের তৃতীয় দিনে সকালের সেশনে এই কীর্তি গড়েন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটেও এটি হাসানের প্রথম হ্যাটট্রিক। বা