Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ইউক্রেনে জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান ট্রাম্পের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১২: ৫৮
ইউক্রেনে জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান ট্রাম্পের
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। ২২ সেপ্টেম্বর ২০২৬। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউসে বক্তব্য দেওয়ার সময় এই আহ্বান জানান তিনি। একই সঙ্গে রাশিয়ার তেল অবকাঠামোয় ইউক্রেনের হামলার কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। এর এক দিন আগে রাশিয়ার সঙ্গে ডিজেল সরবরাহের একটি চুক্তির ঘোষণা দেন তিনি, যা নিয়ে জেলেনস্কি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে ডিজেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এই মূল্যবৃদ্ধি ট্রাম্পের রিপাবলিকান পার্টির জন্য রাজনৈতিক দায় হয়ে উঠেছে। ওই নির্বাচনে বিরোধী ডেমোক্র্যাটরা কংগ্রেসের এক বা উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেতে পারে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমার মনে হয়, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে।” রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলার কারণে বিশ্বজুড়ে ডিজেল সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

ট্রাম্প বলেন, “সে (জেলেনস্কি) আমাদের কৃষক ও খামারিদের জন্য ডিজেল নিয়ে সমস্যা তৈরি করতে চায়। কারণ, সারা বিশ্বে ব্যবহৃত ডিজেলের একটি বড় অংশ রাশিয়া সরবরাহ করে।”

সাম্প্রতিক হামলাগুলোর আগে শুক্রবার মায়ামিতে ইউক্রেন ও ইউরোপের কর্মকর্তাদের সঙ্গে আমেরিকান আলোচকদের বৈঠক হয়। আলোচনার বিষয়ে অবগত এক ব্যক্তি জানিয়েছেন, যুদ্ধ অবসানে একটি অভিন্ন প্রস্তাব তৈরির লক্ষ্যেই ওই বৈঠক হয়েছিল।

আলোচনা চলার মধ্যেই ট্রাম্প ডিজেল চুক্তির ঘোষণা দেন। জেলেনস্কি বলেছেন, এ ঘোষণায় কিয়েভ বিস্মিত হয়েছে।

নোবেল শান্তি পুরস্কার আমারই পাওয়া উচিত, কিন্তু তারা দিতে চায় না: ট্রাম্পTrump

ইন্টারফ্যাক্স ইউক্রেন সংবাদ সংস্থার প্রতিবেদনে ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী দিমিত্রো লিতভিনকে উদ্ধৃত করে বলা হয়েছে, শনিবার ইউক্রেনীয় প্রতিনিধিদল দেশে ফেরার পথে রওনা হয়েছে।

শুক্রবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর পুতিন বলেন, অবিলম্বে শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা কম। এর কারণ হিসেবে তিনি মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার কথা উল্লেখ করেন।

রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস শনিবার এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে আমেরিকান আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মস্কো সফর করতে পারেন।

হোয়াইট হাউসে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প শান্তিচুক্তি না হওয়ার জন্য জেলেনস্কির সমালোচনা করেন। একই সঙ্গে ইউক্রেনের রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের দাবি জানান তিনি।

ট্রাম্প বলেন, “আমি তাকে বলেছিলাম, ‘তুমি যা খুশি করো। তেল শোধনাগারে হামলা কোরো না। হামলা করার মতো প্রচুর লক্ষ্যবস্তু আছে। তেল শোধনাগারে হামলা কোরো না।’ কিন্তু সে বাইরে গিয়ে হামলা চালিয়েছে। তার এসব অবশ্যই বন্ধ করা উচিত।”

তিনি আরও বলেন, “আমি পরামর্শ দিচ্ছি, তারা এমন একজন নতুন নেতা নিয়োগ করুক, যিনি চুক্তিতে পৌঁছাতে পারবেন। কারণ, তিনি অনেক চুক্তি করতে পারতেন, কিন্তু কোনো এক কারণে তিনি তা কখনোই করেন না।”

বিষয়: ইউক্রেনইউক্রেন যুদ্ধভলোদিমির জেলেনস্কিডোনাল্ড ট্রাম্পরাশিয়াযুক্তরাষ্ট্রপ্রেসিডেন্টপরিবর্তন
Advertisement
সর্বশেষ
  • ১

    জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

  • ২

    ‘যত দিন যাচ্ছে, আমলারা আরও শক্তিশালী হচ্ছে, বেপরোয়া হচ্ছে’

  • ৩

    সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

  • ৪

    সিজেপির আটক তিন নেতার মুক্তি

  • ৫

    ‘বাংলা একাডেমির যুক্তি ছিল–এখানে জাতির জনক নিয়ে কটাক্ষ ছিল’

সম্পর্কিত
  • জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    জাপানের মারুবেনিকে তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

    বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) মারুবেনির বিদ্যমান বিনিয়োগ এবং বাংলাদেশে দ্বিতীয় কাফকো সার কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ প্রস্তাবে আগ্রহ প্রকাশ করে জাপানি প্রতিষ্ঠানটি।

  • সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

    সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের

    বিশ্বের সব বিমান সংস্থাকে সৌদি আরবের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। স্থানীয় সময় আজ রোববার হুতিরা এই সতর্কবার্তা দিয়েছে ব্রিটিশ সংবাদামাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

  • নেপালে আবার আকস্মিক বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের

    নেপালে আবার আকস্মিক বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উঁচু পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত ফুলেফেঁপে ওঠা নদীর স্রোতে ঘরবাড়ি ও ছোট ছোট ঘর ভেসে যাচ্ছে।

  • তৃতীয় দিনে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান

    তৃতীয় দিনে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান

    আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন ডানহাতি এই পেসার। আবুধাবিতে টেস্টের তৃতীয় দিনে সকালের সেশনে এই কীর্তি গড়েন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটেও এটি হাসানের প্রথম হ্যাটট্রিক। বা