
আবারও বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম
তবে অভিযোগ আছে, বাজারে নির্ধারিত দামে বিক্রি হয় না। মাঝেমধ্যেই সরবরাহ সংকটের নামে দাম অনেক বেড়ে যায় এবং অনেক সময় বাড়তি দাম দিয়েও এলপিজি পায় না ভোক্তা।
চরচা ডেস্ক

ইরান বলেছে, যুক্তরাষ্ট্র তাদের দাবি মেনে নিলে ‘অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালিতে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠিত এবং আলোচনা প্রক্রিয়া শুরু হবে’।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ “যেকোনোভাবেই হোক, খুব শিগগিরই” শেষ হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানকে হয় চুক্তিতে পৌঁছাতে হবে, নয়তো ‘হাতুড়ির আঘাত’ নেমে আসবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দেশটিতে সফররত ইরানের উপনিরাপত্তাপ্রধান আলী বাঘেরি কানিকে বলেছেন, নিজস্ব সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বেইজিং তেহরানের পাশে রয়েছে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের রাজনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন চীনের শীর্ষ এই কূটনীতিক।
বেইজিংয়ের এক বিবৃতি অনুযায়ী, আলী বাঘেরি কানিকে ওয়াং ই বলেন, “সব পক্ষের উচিত যুক্তি ও বাস্তববাদের চেতনায় সশস্ত্র সংঘাতে আবারও জড়িয়ে না পড়ে রাজনৈতিক সমাধানের দিকে মনোযোগ দেওয়া।”
বৈঠকের পর ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার খবরে বলা হয়, আলী বাঘেরি কানির ভাষ্য অনুযায়ী, চীন তেহরানের প্রতি তাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ভূমিকা আরও জোরদার করতে আগ্রহী চীন জানিয়েছে, দেশটির মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত চলতি মাসের শেষ দিকে ইরান, সৌদি আরব ও ওমান সফর করবেন।
কাতার ও মিশরের আলোচনা
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে ফোনে আলোচনা করেছেন।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ফোনালাপে “সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে উত্তেজনা প্রশমন এবং অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ও যৌথ সমন্বয়” নিয়ে আলোচনা হয়েছে।
কাতারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করা শেখ মোহাম্মদ “সমুদ্রপথে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করে এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমন্বিত চুক্তির পথ তৈরি করে—এমন সমাধানে পৌঁছাতে সব কূটনৈতিক প্রচেষ্টা ও উদ্যোগের প্রতি” সমর্থন জানিয়েছেন।

আবারও বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম
তবে অভিযোগ আছে, বাজারে নির্ধারিত দামে বিক্রি হয় না। মাঝেমধ্যেই সরবরাহ সংকটের নামে দাম অনেক বেড়ে যায় এবং অনেক সময় বাড়তি দাম দিয়েও এলপিজি পায় না ভোক্তা।

গঙ্গা চুক্তি আলোচনায় উচ্চপর্যায়ের কমিটি করেছে সরকার: শামা ওবায়েদ
শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে। দেশের প্রাপ্য ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হলে ধারাবাহিকভাবে যোগাযোগ বজায় রাখা প্রয়োজন।”

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনি নিহত
তাল আল-হাওয়া এলাকার আল-খুর গোলচত্বরের কাছে বেসামরিক লোকজনের একটি গাড়ি লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও হয়রানির অভিযোগে এইচআরএফবি-এর উদ্বেগ
এইচআরএফবি মনে করে, এ ধরনের অভিযোগের প্রেক্ষাপটে বাংলাদেশের সংবিধানে স্বীকৃত নাগরিকের মৌলিক অধিকার ও ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষার বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়া প্রয়োজন।