
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা ডেস্ক

ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা আজ বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে আদালতের রায়ের পর পদে থাকার যোগ্যতা নিয়ে ক্রমবর্ধমান প্রশ্নের মুখে তিনি এ সিদ্ধান্ত নিলেন।
সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর ৩৯ বছর বয়সী ছেলে রাকা রাজধানী জাকার্তায় পার্লামেন্ট ভবনে দেশটির সর্বোচ্চ আইনসভা পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলির নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দেন।
বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় রাকা কোনো মন্তব্য করেননি।
বার্তা সংস্থা এপির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে তদন্তের সঙ্গে প্রেসিডেন্টকে লক্ষ্য করে আড়ি পাতার ঘটনায় জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগের তদন্তের কোনো সম্পর্ক আছে বলে মনে হয়নি।
ইন্দোনেশিয়ার সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্টের পদ শূন্য হলে নতুন করে নির্বাচন দেওয়ার প্রয়োজন নেই। প্রেসিডেন্ট মনোনীত দুজন প্রার্থীর মধ্য থেকে পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলি ৬০ দিনের মধ্যে একজন উত্তরসূরি নির্বাচিত না করা পর্যন্ত পদটি শূন্য থাকবে।
গত মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে এক বৈঠকে রাকা পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। দীর্ঘস্থায়ী রাজনৈতিক বিতর্ক এড়াতেই তিনি এ সিদ্ধান্ত নিতে চান বলে জানিয়েছিলেন। তবে মন্ত্রিসভার একজন সদস্য বলেছেন, প্রেসিডেন্ট তাকে আত্মপক্ষ সমর্থনের পরামর্শ দিয়েছেন। ফলে প্রবোও তার পদত্যাগের প্রস্তাব গ্রহণ করেছেন কি না, তা স্পষ্ট হয়নি।
গত মাসে সাংবিধানিক আদালত ও সুপ্রিম কোর্ট রায় দেয়, বিদেশে তার শিক্ষা গ্রহণসংক্রান্ত জমা দেওয়া নথিপত্র নির্বাচনে অংশগ্রহণের শর্ত পূরণ করে না। গতকাল বুধবার আটটি রাজনৈতিক দলের ১২০ জন আইনপ্রণেতা পার্লামেন্টে একটি আবেদন জমা দেন। এর মধ্য দিয়ে তার বিরুদ্ধে এমন এক সংসদীয় প্রক্রিয়া শুরু হয়, যা অভিশংসনের দিকে গড়াতে পারত।
অভিশংসনের এ উদ্যোগের পেছনে মূলত দীর্ঘদিনের এক অভিযোগ কাজ করেছে। যে অভিযোগে বলা হয়, সাংবিধানিক আদালতের একটি রায়ের কারণেই রাকা নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছিলেন। সমালোচকদের মতে, ওই রায়ে স্বার্থের সংঘাতের বিষয়টি ছিল এবং এটি রাজনৈতিক জবাবদিহির দুর্বলতা ও বংশানুক্রমিক রাজনৈতিক সুবিধার উদাহরণ।
২০২৪ সালের নির্বাচনে প্রাবোও তাকে নিজের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বেছে নেওয়ার আগে রাকার বয়স ছিল ৪০ বছরের কম। অথচ ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স ৪০ বছর নির্ধারিত ছিল।
তবে ২০২৩ সালের অক্টোবরে আদালতের এক বিতর্কিত রায়ে এ ক্ষেত্রে ব্যতিক্রমের সুযোগ তৈরি করা হয়। এতে আঞ্চলিক নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন বা নির্বাচিত হয়েছেন—এমন ব্যক্তিদের কম বয়সেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয়।
ইন্দোনেশিয়ার নির্বাচনী আইন অনুযায়ী, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীদের অবশ্যই উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষা সম্পন্ন করতে হবে। রাকা বিদেশে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করায় তার শিক্ষাগত যোগ্যতা ইন্দোনেশিয়ার উচ্চমাধ্যমিক সনদের সমমানের—এমন প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক ছিল।
পার্লামেন্টের স্পিকার আহমাদ মুজানি বলেছেন, উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে পার্লামেন্টের নেতারা অবিলম্বে বৈঠকে বসবেন।
মুজানি সাংবাদিকদের বলেন, “এই গণতান্ত্রিক প্রক্রিয়া যেন নির্বিঘ্নে এগিয়ে যায় এবং আমাদের সাংবিধানিক ব্যবস্থায় একটি গঠনমূলক নতুন দৃষ্টান্ত স্থাপন করে, সে জন্য আমরা সব ইন্দোনেশীয় নাগরিকের দোয়া ও সমর্থন কামনা করছি।”

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।