
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলি, আহত অন্তত ৫
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে গুলির ঘটনার পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার শহরের ফিফটিন্থ ও পি স্ট্রিট, নর্থওয়েস্ট এলাকায় একটি ফিটনেস সেন্টারে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
চরচা ডেস্ক

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাউন্সিল সদস্য কোজো তাশিমা বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন। আজ বৃহস্পতিবার জাপানের জাতীয় ফুটবল ফেডারেশনের এক বৈঠকের পর দেশটির গণমাধ্যম এ খবর জানিয়েছে।
বার্তা সংস্থা এপির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
জুলাই মাসে ভবিষ্যতে বিশ্বকাপ থেকে অর্জিত মুনাফার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ঘোষণা করে বিশ্ব ফুটবল অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি করার পর ইনফান্তিনোর প্রথম শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হলেন তাশিমা।
জাপানের সংবাদপত্র আসাহি জানিয়েছে, আগামী মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথা তাশিমা ঘোষণা করেছেন। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) পরিচালনা পর্ষদের সদস্যরা সর্বসম্মতিক্রমে তাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্রীড়া দৈনিক নিক্কান স্পোর্টসও একই খবর প্রকাশ করেছে।
এ বিষয়ে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) মন্তব্যের অনুরোধে জেএফএ তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
৬৮ বছর বয়সী তাশিমা জাপানের জাতীয় দলের সাবেক ফুটবলার এবং দেশটির ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি। ২০১৫ সালে সেপ ব্লাটার ফিফার সভাপতি থাকাকালে তিনি সংস্থাটির নীতিনির্ধারণী কমিটির সদস্য হন।
ফুটবল রাজনীতির প্রায়ই অস্বচ্ছ ও জটিল জগতে তাশিমা একজন শ্রদ্ধাভাজন, কূটনৈতিক দক্ষতাসম্পন্ন ও প্রচারবিমুখ কর্মকর্তা হিসেবে পরিচিত।
নির্বাচনে প্রার্থী হতে হলে ফিফার ২১১টি সদস্য ফেডারেশনের মধ্যে অন্তত পাঁচটির আনুষ্ঠানিক সমর্থন প্রয়োজন। আগামী ১৮ মার্চ মরক্কোর রাবাতে এসব সদস্য ফেডারেশন ভোট দেবে। এ ছাড়া, ফিফার নিয়োগ দেওয়া তিন সদস্যের একটি প্যানেলের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ে উত্তীর্ণ হতে হবে।
ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে একজন প্রার্থী খুঁজে বের করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আগামী ১৮ নভেম্বর পর্যন্ত সময় রয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলি, আহত অন্তত ৫
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে গুলির ঘটনার পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার শহরের ফিফটিন্থ ও পি স্ট্রিট, নর্থওয়েস্ট এলাকায় একটি ফিটনেস সেন্টারে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

বিনা জামানতে ঋণ পাবেন শিক্ষার্থীরাও
দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এক হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের আওতায় শিক্ষার্থীরাও বৃত্তিমূলক প্রশিক্ষণ, উচ্চশিক্ষা ও উৎপাদনশীল কর্মকাণ্ডের জন্য অভিভাবকের গ্যারান্টিতে বিনা জামানতে ঋণ পাবেন।

ঢাকার মগবাজারে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার এলাকা থেকে রিফাত আব্দুল্লাহ (১৮) নামে এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিসিকের ৩৮১ কারখানা বন্ধ, নতুন করে চালু ২২টি
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতাধীন শিল্পনগরীগুলোতে ৩৮১টি শিল্প কারখানা বন্ধ রয়েছে। এসব কারখানা পুনরায় সচল করার উদ্যোগের অংশ হিসেবে চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত ২২টি কারখানা নতুন করে চালু করা হয়েছে।