
দেশটির পাঁচটি প্রদেশে ইবোলায় নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩৮১ জন বলে জানানো হয়েছে। দেরিতে শনাক্তকরণ, সংঘাত এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপের কারণে আগের প্রাদুর্ভাবগুলোর তুলনায় এবার ভাইরাসটি আরও দ্রুত ছড়িয়ে পড়ছে।

অনিয়মিত অভিবাসন নিয়ে প্রতিবেশী ইতালির সঙ্গে বিরোধের জেরে স্পেনের সরকার জানিয়েছে, আজ শনিবার মধ্যরাত থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ইতালি থেকে আসা বিমান ও জাহাজের যাত্রীদের ওপর সীমান্ত নিয়ন্ত্রণ চালু করা হবে। ইতালি থেকে স্পেনে আসা যাত্রী এবং ইতালি হয়ে অন্য দেশ থেকে আসা ভ্রমণকারীদের পাসপোর্ট, জাতীয়তা

মরক্কোর রাজধানী রাবাতের বিপরীতে বু রেগরেগ নদীর ওপারে সালেতে ফিফার আফ্রিকা কার্যালয়ে বুধবারের বৈঠকের প্রধান লক্ষ্য হবে—আগামী সাত মাস, অর্থাৎ নির্বাচন পর্যন্ত ইনফান্তিনোর অবস্থান নিশ্চিত করা।

মাত্র এক রাতের ব্যবধানে আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে ইউরোপে প্রবেশ করল প্রায় ৫০ হাজার মানুষ! আফ্রিকার বুকে স্পেনের ছোট্ট স্বায়ত্তশাসিত অঞ্চল 'সেউতা' এখন এক অভূতপূর্ব মানবিক ও নিরাপত্তা সংকটের মুখোমুখি।

প্রধানমন্ত্রী সানচেজ বলেন, মানবপাচারকারীরা স্পেনের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায় নিয়ে গুজব ছড়িয়েছে। ওই রায়ে বলা হয়েছে, সমুদ্রপথে আসা অনিয়মিত অভিবাসীদের সঙ্গে সঙ্গে ফেরত পাঠানো যাবে না। তার দাবি, এই গুজবই হঠাৎ এত মানুষের সীমান্ত অতিক্রমের অন্যতম কারণ।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার সকাল থেকে প্রায় ৫০ হাজার মানুষ সীমান্ত অতিক্রম করেছে। শুক্রবার সন্ধ্যা ৬টা (গ্রিনিচ মান সময় ১৬টা) পর্যন্ত তাদের মধ্যে ৪৮ হাজার ৩০০ জন ফিরে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপের স্বত্ত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার যে পরিকল্পনা করছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, তার বিরোধিতা হচ্ছে বিশ্বজুড়ে। ১৪৩টি দেশ এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কী আছে এই পরিকল্পনায়, কে কী বলছে, এখানেও কি রাজনীতির খেলা আছে?

স্পেনের কর্তৃপক্ষ জানিয়েছে, যারা অবৈধভাবে প্রবেশ করেছে, তাদের যত দ্রুত সম্ভব ফেরত পাঠানোর চেষ্টা করা হবে। যদিও সাম্প্রতিক এক আদালতের রায়ে বিশেষ ‘বর্ডার রিজেকশন’ নীতির আওতায় তাৎক্ষণিক বহিষ্কারের ক্ষমতার ওপর নতুন কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ঘটনার সঙ্গে পরিচিত তিনটি বাণিজ্যিক সূত্র জানিয়েছে, ড্রোন হামলায় ভাসমান সংরক্ষণ জাহাজ এনারগোস উইন্টারে আগুন লাগে। পরে সেই আগুন পাশের গ্যাসলগ সেলেম জাহাজেও ছড়িয়ে পড়ে।

গ্রামপ্রধানের সচিব ডোগন রানা জানান, বন্দুকধারীরা গ্রামে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। নিহতদের মধ্যে আটজন শিশু রয়েছে। এ ছাড়া আরও চারজন আহত হয়েছে।

ইবোলা অত্যন্ত সংক্রামক একটি রোগ, যা বন্য প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে। মানুষের মধ্যে এটি বমি, রক্ত বা বীর্যের মতো শারীরিক তরলের সংস্পর্শ এবং বিছানাপত্র ও পোশাকের মতো দূষিত জিনিসের মাধ্যমে ছড়ায়। রোগটি বিরল হলেও গুরুতর এবং প্রায়ই প্রাণঘাতী।

একটি গবেষণায় বলা হয়েছে, ১৯৬১ সালের মতো জলবায়ু থাকলে আফ্রিকার কৃষি উৎপাদনশীলতা এখনকার চেয়ে প্রায় এক-তৃতীয়াংশ বেশি হতে পারত। অনেক কৃষকই বলছেন, এখন তারা আর বুঝতে পারেন না ঠিক কখন বীজ বপন করবেন।

পুলিশ জানায়, “চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি সড়ক থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশে থাকা একটি বড় পাথরে আঘাত করে উল্টে যায়।”

জাতিসংঘ সমর্থিত আইপিসির (ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন) তথ্য অনুযায়ী, সুদানে প্রায় ১ কোটি ৯৫ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি।

ইবোলা একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। এই ভাইরাস অত্যন্ত মারাত্মক ও সংক্রামক। এই ভাইরাস আক্রান্ত ব্যক্তি বা প্রাণীর শরীরের তরলের সরাসরি সংস্পর্শে ছড়ায়। এ রোগের লক্ষণের মধ্যে রয়েছে উচ্চ জ্বর, বমি এবং শরীরের ভেতরে ও বাইরে রক্তক্ষরণ।

ইসলাম ইব্রাহিমের মতো অনেকের জন্য বাস্তুচ্যুতি উত্তরাধিকার ও বিয়ের নতুন সামাজিক চাপও তৈরি করেছে। অন্যদের কাছে সবচেয়ে বড় ক্ষতি হলো পড়াশোনার সেই হারিয়ে যাওয়া বছরগুলো, যা হয়তো আর কখনো ফিরে পাওয়া যাবে না।

হরমুজ সংকট দেখিয়ে দিয়েছে যে আফ্রিকার অর্থনৈতিক ভবিষ্যৎ বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে কতটা গভীরভাবে যুক্ত। এটি দেশগুলোকে নিজেদের সক্ষমতা বাড়ানো, অংশীদারত্বে বৈচিত্র্য আনা এবং জ্বালানি, বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতা কমানোর প্রয়োজনীয়তাকে আরও জোরালো করেছে।

মরক্কো কি পরাশক্তি হয়ে উঠছে? ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্সের মতো দলের কি এখন থেকেই মরক্কোকেও পরাশক্তির মতো করেই দেখা উচিত? হাকিমি, ব্রাহিম, বুনু, বুয়াদ্দিদের দল এবারও আফ্রিকার মুখ হয়ে উঠেছে। গত বিশ্বকাপ থেকে এবার মরক্কোর খেলার স্টাইলে কী বদল এসেছে?

আমাদের পৃথিবী এক অদ্ভুত ঘটনার সাক্ষী হতে যাচ্ছে । আজ ৮ জুলাই, গ্রিনিচ মান সময় ঠিক ১১:১০ মিনিটে বিশ্বের অন্তত ৯৯ শতাংশ মানুষ (৮২০ কোটি) একই সাথে দিনের আলো অথবা গোধূলির আলো অনুভব করবেন।

খেলার ধারার হিসাবে কানাডার এমন হার প্রাপ্য ছিল কি না, তা নিয়ে বিতর্ক হতেই পারে, তবে হিউস্টনে আজ মরক্কোর কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল কানাডিয়ানরা। অন্যদিকে কাতার বিশ্বকাপে সেমিফাইনালে খেলা মরক্কো এই বিশ্বকাপে সবার আগে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়ে গড়ে ফেলল ইতিহাস।