Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> এক্সপ্লেইনার

ভবিষ্যদ্বাণী নিয়ে ‘ভাওতাবাজি’, যে পদক্ষেপ নিল দেশটি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১৬: ৪০
ভবিষ্যদ্বাণী নিয়ে ‘ভাওতাবাজি’, যে পদক্ষেপ নিল দেশটি

ডিসেম্বরে বেশ ব্যস্ত থাকেন ঘানার ভবিষ্যৎদ্রষ্টারা। তখন নতুন বছরকে সামনে রেখে যাজকরা তাদের অনুসারীদের ভবিষ্যদ্বাণী করার জন্য মুখিয়ে থাকেন। আর এক্ষেত্রে তারা একপ্রকার অস্পষ্ট ভবিষ্যদ্বাণী করেন, যার আসলে অনেকগুলো অর্থ হতে পারে কিংবা অস্বীকার করাও সহজ হয়। অথবা এগুলোর সত্যতা যাচাইয়ের বিষয়টি অনিশ্চিত ভবিষ্যতের ওপর ছেড়ে দেওয়া যায়।

Advertisement

এ ছাড়া ভবিষ্যদ্বাণীর সংখ্যা বেশি হওয়াটাও একটি কৌশল হিসেবে কাজ করে। অনেক কিছু অনুমান করলে অন্তত একটি তো সত্যি হওয়ার সম্ভাবনা থেকেই যায়।

তবে, বিগত বছরগুলোর তুলনায় ২০২৫ সালে ঘানার এই ভবিষ্যৎদ্রষ্টাদের কার্যক্রম অস্বাভাবিক মাত্রায় নজরদারির মুখে পড়েছে। গত আগস্টে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রতিরক্ষা ও পরিবেশ মন্ত্রীসহ আরও ছয়জন নিহত হন। এই ঘটনার পরপরই টিকটকে বেশ কিছু ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনার আগে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, যাজকরা একটি বিমান দুর্ঘটনার আভাস পাওয়ার দাবি করছেন।

প্রায় দুই-তৃতীয়াংশ ঘানাবাসী রাজনীতিতে দৈব হস্তক্ষেপ সমর্থন করেন। ফলে টিকটকে ছড়িয়ে পড়া ভিডিওগুলো জনমনে এতটাই উদ্বেগ সৃষ্টি করে যে, সরকার শেষ পর্যন্ত পদক্ষেপ নিতে বাধ্য হয়।

Advertisement
Advertisement
Advertisement

এরই জেরে আন্তঃধর্মীয় এবং গির্জা বিষয়ক বিশেষ রাষ্ট্রীয় দূত এলভিস আনক্রাহ সংবেদনশীল ভবিষ্যদ্বাণীগুলোর জন্য একটি রিপোর্টিং ব্যবস্থা বা বিশেষ সেল গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে এ ধরণের ভবিষ্যদ্বাণী যদি কেউ করে, তাহলে তা পর্যালোচনার জন্য সরাসরি তার দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন যুদ্ধের ঝুঁকিতে আফ্রিকা অঞ্চলEthiopia army

আশির দশকে পেন্টেকোস্টালিজম শিকড় গাড়ার পর থেকেই ঘানার জনজীবনে ক্যারিশম্যাটিক প্রভাব রীতিমতো খুবই বেড়ে গেছে। পেন্টেকোস্টালিজম হচ্ছে খ্রিষ্টধর্মের প্রটেস্ট্যান্ট শাখার এক ধরনের মতবাদ, এই মতবাদের অনুসারীরা পবিত্র আত্মার সরাসরি উপস্থিতি, অলৌকিক ক্ষমতা, আধ্যাত্মিক উপহার (যেমন ভিন্ন ভাষায় কথা বলা) এবং ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর বিশেষ জোর দেয়।

তবে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে ধর্মপ্রচারক ও ভবিষ্যৎদ্রষ্টাদের এই প্রভাবের পরিধি যেমন বেড়েছে, তেমনি তাদের দাবিগুলোও হয়ে উঠেছে আরও অদ্ভুত ও নাটকীয়। পুরোনো ধারার ধর্মযাজকরা ভবিষ্যদ্বাণীর গুণগত মান নিয়ে বেশ উদ্বিগ্ন। একজন প্রবীণ রেভারেন্ড ক্ষোভ প্রকাশ করে বলেন, তরুণ যাজকরা এখন জনপ্রিয় হওয়ার নেশায় যা খুশি তাই বলে বেড়ান।

এদিকে পরিস্থিতি সামাল দিতে পুলিশও কঠোর অবস্থান নিয়েছে, যেসব ভবিষ্যৎদ্রষ্টা তাদের করা পূর্বাভাসের সত্যতা প্রমাণ করতে পারবেন না, তাদের কারাগারে পাঠানোর হুমকিও দেওয়া হয়েছে।

অনলাইনে অপপ্রচার ঠেকানোর যে বৃহত্তর প্রচেষ্টা চলছে, এই সেল গঠনের ব্যবস্থা আসলে তারই অংশ।

সম্প্রতি পাস হওয়া একটি বিলের লক্ষ্যও ঠিক এটিই বলে দাবি করা হচ্ছে, যেখানে ঘৃণা ছড়ানোর সংজ্ঞাকে এতটাই বিস্তৃত করা হয়েছে যে, নেতিবাচক অনুভূতি ছড়ানোও এর আওতায় পড়ে। তবে সমালোচকদের আশঙ্কা, এর মাধ্যমে সরকার মূলত নিজেদের বিরোধিতা দমনের চেষ্টা করবে।

অন্যদিকে, আনক্রাহ বেশ আত্মবিশ্বাসী যে, তার এই তদারকি ব্যবস্থার ফলে অনলাইন ভবিষ্যদ্বাণীগুলোর মান উন্নত হচ্ছে। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন, এই ব্যবস্থা চালু হওয়ার পর থেকে ঘানাবাসীরা পর্যালোচনার জন্য তার কাছে যেসব ভবিষ্যদ্বাণী পাঠিয়েছেন, সেগুলোর বেশিরভাগই ছিল সম্পূর্ণ ভিত্তিহীন বা আজেবাজে কথা।

দ্য ইকোনোমিস্টের নিবন্ধ থেকে অনুবাদ করে প্রকাশিত

বিষয়: দ্য ইকোনমিস্টের নিবন্ধআফ্রিকাঘানাসোশ্যাল মিডিয়াফেসবুকভবিষ্যতের পৃথিবী
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • ২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, কীভাবে ?

    ২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, কীভাবে ?

    পারমাণবিক যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারের কারণে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্ত হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান সাময়িকী ‘দ্য ল্যানসেট’। সংস্থাটির নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যদিও প্রতিবেদনে বলা হয়েছে এই সম্ভাবনার হার তুলনামূলকভাবে কম।

  • কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

    কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

    ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আজ রোববার অভিযোগ করেছেন যে, গতকাল শনিবার পুলিশ তাকে দিল্লির বাড়ি থেকে জোর করে নিয়ে যায় এবং প্রায় এক দিন আটক করে রাখে। এ সময় তাকে কোনো আইনজীবী বা নিজের ফোন ব্যবহারের সুযোগ দেওয়া হয়নি। তিনি এই ঘটনাকে ‘অপহরণ’ বলে অভিহিত করেন এবং দাবি করেন যে, এটি পুলিশের কোনো বৈধ

  • ‘নিষিদ্ধ’ রাশিয়ার তেলই কিনবে যুক্তরাষ্ট্র, কেন ও কীভাবে? লাভ হবে এই চুক্তিতে?

    ‘নিষিদ্ধ’ রাশিয়ার তেলই কিনবে যুক্তরাষ্ট্র, কেন ও কীভাবে? লাভ হবে এই চুক্তিতে?

    যে রাশিয়ার ওপর বছরের পর বছর ধরে নানান নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, গত মাসেই রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলোর ওপরই যেখানে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে, সেই রাশিয়ার কাছ থেকেই এবার ডিজেল সরবরাহের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র!

  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে