Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইনফান্তিনোকে সরাতে এবার অনাস্থা ভোটের ভাবনা ফুটবলের আঞ্চলিক পরাশক্তিদের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ২০: ২২
ইনফান্তিনোকে সরাতে এবার অনাস্থা ভোটের ভাবনা ফুটবলের আঞ্চলিক পরাশক্তিদের
কলম্বিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ৭ আগস্ট ২০২৬। ছবি: রয়টার্স

বিশ্ব ফুটবলের আঞ্চলিক পরাশক্তিগুলো ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরাতে অনাস্থা ভোটের উদ্যোগ নেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা করছে। বিশ্বকাপের মালিকানাধীন বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার প্রস্তাব দিয়ে তাদের ক্ষুব্ধ করার পরই তাকে সরানোর এ উদ্যোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

অনাস্থা ভোটের উদ্যোগের সঙ্গে জড়িত কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য রয়টার্সকে জানিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলকে প্রতিনিধিত্বকারী কনকাকাফ এই পদক্ষেপের কথা বিবেচনা করছে। ১২২ বছরের ফিফার ইতিহাসে দায়িত্বে থাকা কোনো সভাপতির বিরুদ্ধে কংগ্রেসে অনাস্থা ভোট অনুষ্ঠিত হওয়ার নজির রয়টার্স খুঁজে পায়নি।

বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে একজন সূত্র বলেন, “এখান থেকে বের হওয়ার আর কোনো পথ নেই। হয় তিনি শান্তিপূর্ণভাবে সরে দাঁড়িয়ে মার্চে আর প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নেবেন, নয়তো কঠিন পথ বেছে নিতে হবে”— অর্থাৎ সম্ভাব্য অনাস্থা ভোট।

Advertisement
Advertisement
Advertisement

ফিফার গঠনতন্ত্র অনুযায়ী, ফিফা কাউন্সিল যেকোনো সময় একটি বিশেষ কংগ্রেস আহ্বান করতে পারে। আবার ফিফার ২১১ সদস্য অ্যাসোসিয়েশনের অন্তত এক-পঞ্চমাংশ লিখিতভাবে এজেন্ডায় নির্দিষ্ট বিষয় উল্লেখ করে অনুরোধ করলে কাউন্সিলকে বিশেষ কংগ্রেস ডাকতে হয়।

এরপর তিন মাসের মধ্যে বিশেষ কংগ্রেস আহ্বান করতে হবে এবং উপস্থিত প্রতিটি সদস্য অ্যাসোসিয়েশনের একটি করে ভোট থাকবে। তবে ফিফার গঠনতন্ত্রে সভাপতির বিরুদ্ধে অনাস্থা ভোট কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো বিধান নেই।

ইনফান্তিনোর প্রকাশ্য সমালোচনার পর পদত্যাগ ফিফার শীর্ষ কর্মকর্তারThe logo of FIFA is seen in front of its headquarters in Zurich, Switzerland–File Photo Reuters

রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়া হলেও ফিফা কোনো জবাব দেয়নি।

উয়েফা অনাস্থা ভোট নিয়ে আলোচনা হচ্ছে কি না, সে বিষয়ে সরাসরি মন্তব্য করেনি। তারা রয়টার্সকে আগের এক বিবৃতির দিকে পাঠিয়েছে, যেখানে ফিফার নেতৃত্ব ও পরিচালনব্যবস্থার “পুঙ্খানুপুঙ্খ ও মৌলিক” পর্যালোচনার দাবি জানানো হয়েছিল এবং বলা হয়েছিল, “কোনো বিকল্পই আলোচনার বাইরে রাখা উচিত নয়।”

কনকাকাফও সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে উয়েফা ও এএফসির সঙ্গে দেওয়া আগের যৌথ বিবৃতির কথা উল্লেখ করেছে। ওই বিবৃতিতে ফিফার নেতৃত্বের বিরুদ্ধে আস্থার মৌলিক লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। এএফসি তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

ইনফান্তিনো জানিয়েছেন, তিনি ২০২৭ সালের মার্চে নির্ধারিত ফিফা কংগ্রেসে পুনর্নির্বাচনের জন্য প্রার্থী হতে চান। ফিফার সদস্য অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে তার এখনো উল্লেখযোগ্য সমর্থন রয়েছে, যার মধ্যে আফ্রিকান ফুটবল কনফেডারেশন সিএএফও রয়েছে।

বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, তিনটি কনফেডারেশনই অনাস্থা ভোটের পক্ষে থাকলেও একটি ব্যর্থ চ্যালেঞ্জ নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। কারণ, ভোটে ইনফান্তিনো জয়ী হলে তা তার অব্যাহত নির্বাচনী সমর্থনের প্রমাণ হয়ে উঠতে পারে এবং আগামী বছরের নির্ধারিত সভাপতি নির্বাচনের আগে তার অবস্থান আরও শক্তিশালী করতে পারে।

বিষয়: ফুটবলএএফসি কাপফিফাআমেরিকাউত্তর আমেরিকাউয়েফানির্বাচনক্যারিবীয়কনকাকাফ লিগইউরোপ
Advertisement
সর্বশেষ
  • ১

    ভারত: গণ-আন্দোলনের মুখোমুখি এক অনমনীয় রাষ্ট্র

  • ২

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ৩

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

  • ৪

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

  • ৫

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

সম্পর্কিত
  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী

  • ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংকিং ব্যবস্থার তারল্য সংকটের জন্য দায়ীদের কঠোর সমালোচনা করে গভর্নর বলেন, এ অপরাধের ভয়াবহতা বোঝাতে প্রচলিত শব্দ যথেষ্ট নয়।

  • যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কমিটি

  • নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় বিশিষ্ট মানবাধিকারকর্মী, আইনজ্ঞ ও বিচারক নাভানেথেম নাভি পিল্লাইকে অভিনন্দন জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে আসক জানিয়েছে, মানবাধিকার সুরক্ষা, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নোবেল শান্তি