Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইনফান্তিনোর প্রকাশ্য সমালোচনার পর পদত্যাগ ফিফার শীর্ষ কর্মকর্তার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১২: ২১
ইনফান্তিনোর প্রকাশ্য সমালোচনার পর পদত্যাগ ফিফার শীর্ষ কর্মকর্তার
সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরের সামনে ফিফার লোগো। ফাইল ছবি: রয়টার্স

ফিফার চিফ অপারেটিং অফিসার (সিওও) কেভিন লামুর পদত্যাগ করেছেন। বিশ্বকাপ ও অন্য টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্বের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রকাশ্য সমালোচনা করার কয়েক সপ্তাহ পরই তিনি সরে গেলেন।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

২০২৪ সালের নভেম্বরে ফিফার শীর্ষ নেতৃত্বে যোগ দেন ফরাসি নাগরিক লামুর। এর আগে তিনি ২০১৬ সালে ইনফান্তিনোকে ফিফা সভাপতি নির্বাচিত করার প্রচারণায় তার ঘনিষ্ঠ সহযোগীদের একজন হিসেবে কাজ করেছিলেন।

ফিফার এক মুখপাত্র বলেন, “ফিফার চিফ অপারেটিং অফিসার হিসেবে কেভিন লামুরের সঙ্গে ফিফার সম্পর্ক ১৭ আগস্ট ২০২৬ তারিখে শেষ হয়েছে।”

Advertisement
Advertisement
Advertisement

মুখপাত্র আরও বলেন, দুই ফিফায় কাজ করেছেন লামুর। সেজন্য ফিফা তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানাচ্ছে।

ফিফা সভাপতি ইনফান্তিনোর নির্বাচন পর্যন্ত টিকে থাকার লড়াই, পারবেন কি?FIFA president Gianni Infantino–Reuters

গত মাসে লামুর প্রকাশ্যে ওই প্রস্তাবের সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, পরিকল্পনাটি নিয়ে ফিফার কর্মীদের ‘বিভ্রান্ত করা হয়েছে’ এবং এটিকে তিনি ‘একজন ব্যক্তির প্রকল্প’ বলেছিলেন।

লামুর বলেছিলেন, “আমাদের লক্ষ্য... ফুটবলের সেবা করা, কোনো ব্যক্তির ব্যক্তিগত স্বার্থের সেবা করা নয়। দুর্ভাগ্যজনকভাবে ওই ব্যক্তি মনে করেন, তিনিই ফিফার প্রতীক, অথচ তার দায়িত্ব ছিল ফিফার সেবা করা।”

এর আগে ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো প্রস্তাবটির প্রতিবাদে পদত্যাগ করেন। তিনি এটিকে ‘ফুটবলের জন্য একটি খারাপ চুক্তি’ বলেছিলেন। ওই দিনই ইনফান্তিনো প্রস্তাবটি প্রত্যাহার করেন।

তবে ২০ বিলিয়ন ডলারের একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান তৈরি করে সেখানে প্রাইভেট-ইকুইটি বিনিয়োগকারীদের কাছে সর্বোচ্চ ২০ শতাংশ অংশীদারত্ব বিক্রি করে ৪২০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা নিয়ে যে বিরোধ তৈরি হয়েছে, তা এখনো থামেনি।

বিষয়: ফুটবলফিফাপদত্যাগসমালোচনাকর্মকর্তা
Advertisement
সর্বশেষ
  • ১

    ভারত: গণ-আন্দোলনের মুখোমুখি এক অনমনীয় রাষ্ট্র

  • ২

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ৩

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

  • ৪

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

  • ৫

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

সম্পর্কিত
  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী

  • ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংকিং ব্যবস্থার তারল্য সংকটের জন্য দায়ীদের কঠোর সমালোচনা করে গভর্নর বলেন, এ অপরাধের ভয়াবহতা বোঝাতে প্রচলিত শব্দ যথেষ্ট নয়।

  • যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কমিটি

  • নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় বিশিষ্ট মানবাধিকারকর্মী, আইনজ্ঞ ও বিচারক নাভানেথেম নাভি পিল্লাইকে অভিনন্দন জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে আসক জানিয়েছে, মানবাধিকার সুরক্ষা, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নোবেল শান্তি