Advertisement

আগস্টের ১৯ দিনে প্রবাসী আয় ছাড়াল ২০০ কোটি ডলার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

আগস্টের ১৯ দিনে প্রবাসী আয় ছাড়াল ২০০ কোটি ডলার
প্রতীকী ছবি

চলতি অর্থবছরের (২০২৬-২৭) আগস্টের প্রথম ১৯ দিনে দেশে ২০০ কোটি (২ বিলিয়ন) মার্কিন ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। এই সময়ের মধ্যে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২ দশমিক ০৩ বিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা গত অর্থবছরের (২০২৫-২৬) একই সময়ের তুলনায় ১ দশমিক ৫৭ বিলিয়ন ডলার বেশি।

Advertisement

আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

Advertisement

শুধু ১৯ আগস্টেই প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৬৪ মিলিয়ন ডলার। ১ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে ৪ দশমিক ৮৯ বিলিয়ন ডলার। যা গত অর্থবছরের (২০২৫-২৬) একই সময়ের ৪ দশমিক ০৫ বিলিয়ন ডলারের তুলনায় ২০ দশমিক ৭ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধির কারণ হিসেবে উন্নত ব্যাংকিং ব্যবস্থা, প্রতিযোগিতামূলক বিনিময় হার এবং প্রবাসী বাংলাদেশিদের আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠাতে উৎসাহিতকারী নীতিগত সহায়তাকে উল্লেখ করেছেন।