প্রবাসী আয়

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: খলিলুর
মন্ত্রী বলেন, “বিদেশে বসবাসরত আমাদের বাংলাদেশি ভাই-বোনেরা জাতীয় উন্নয়নে অনন্য অবদান রাখছেন। তারা দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান শক্তি। বর্তমান সরকার তাদের কল্যাণ, অধিকার সুরক্ষা এবং মর্যাদা রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।”

মে’র ১৭ দিনে রেমিট্যান্স এলো ২১৭ কোটি ডলার
গত বছর মে মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬১ কোটি ডলার। সেই হিসাবে এবার প্রবৃদ্ধি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ১৭ মে একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২১ কোটি ৭০ লাখ ডলার।

এপ্রিলে রেমিট্যান্স ছাড়াল ৩ বিলিয়ন ডলার
প্রবাসী বাংলাদেশিদের পাঠানো বৈদেশিক মুদ্রার অব্যাহত প্রবাহের ফলে চলতি বছরের এপ্রিলে দেশে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

রেমিট্যান্সে ১৯.৯% প্রবৃদ্ধি, ডলারের বাজারে চাপ কমার আভাস
রেমিট্যান্স বাড়লে ডলারের সরবরাহ বাড়ে, যা বিনিময় হার স্থিতিশীল রাখতে সহায়ক হতে পারে এবং আমদানি ব্যয় মেটাতে কিছুটা সুবিধা দেয়। তবে রপ্তানি আয়, আমদানি ব্যয় ও বৈদেশিক ঋণ পরিশোধের চাপসহ সামগ্রিক সূচকের ওপরই বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতি নির্ভর করে।

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও মিডল্যান্ড ব্যাংকের চুক্তি
চুক্তিতে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং নগদের বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

সুপারিশ উপেক্ষা, বাড়ছে রিক্রুটিং এজেন্সি, অস্থিরতার শঙ্কা
নানা অভিযোগ ও অবৈধ কার্যক্রমের কারণে বাংলাদেশিদের বৈধপথে বিদেশ যাওয়ার পরিসর গত কয়েক বছর ধরে ক্রমশ সংকুচিত হয়েছে। অন্যদিকে ২০২৪ সালের ৫ আগস্টের পর ১০টির বেশি দেশে ভিসা নিষেধাজ্ঞার পাশাপাশি কয়েকটি দেশের ভিসা প্রাপ্তির হার কমেছে। এ ছাড়া, গত এক বছরে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে সাড়ে চার হাজারের বেশি অভিয



