Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

১৪ দিনে রেমিট্যান্স এল ১৫২ কোটি ৬০ লাখ ডলার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২১
১৪ দিনে রেমিট্যান্স এল ১৫২ কোটি ৬০ লাখ ডলার
ফাইল ছবি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে দেশে ১৫২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আগের বছরের একই সময়ের তুলনায় এই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ। জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হিসাবেও রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

চলতি বছরের ১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৫২৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। ২০২৫ সালের একই সময়ে এসেছিল ১ হাজার ৪৭৫ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ। ১৪ সেপ্টেম্বর একদিনেই দেশে ৯৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৭ হাজার ৩৫১ মিলিয়ন মার্কিন ডলার। আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬ হাজার ৩৭৫ মিলিয়ন ডলার। এ হিসাবে চলতি অর্থবছরের শুরু থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এক বছরের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ দশমিক ৩ শতাংশ।

Advertisement
Advertisement
Advertisement
বিষয়: প্রবাসীপ্রবাসী আয়রেমিট্যান্সডলার
সর্বশেষ
  • ১

    হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

  • ২

    বড় সরদার বাড়ি ও লোক-কারুশিল্প ফাউন্ডেশনের অনিয়ম তদন্তে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

  • ৩

    বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ভর্তি ১৫৯, একজনের মৃত্যু

  • ৪

    রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট সিলেট মহানগর বিএনপির

  • ৫

    ডাকসু সংগ্রহশালায় ইতিহাস বিকৃতির অভিযোগে উদীচীর নিন্দা

সম্পর্কিত
  • হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

    হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩১৬ শিশু। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

  • বড় সরদার বাড়ি ও লোক-কারুশিল্প ফাউন্ডেশনের অনিয়ম তদন্তে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

    বড় সরদার বাড়ি ও লোক-কারুশিল্প ফাউন্ডেশনের অনিয়ম তদন্তে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

    প্রায় ৫০০ বছরের পুরনো ঐতিহাসিক বড় সরদার বাড়ির সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জের ‘সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’

  • বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ভর্তি ১৫৯, একজনের মৃত্যু

    বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ভর্তি ১৫৯, একজনের মৃত্যু

    বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৫৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৩৬ জন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

  • রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট সিলেট মহানগর বিএনপির

    রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট সিলেট মহানগর বিএনপির

    সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করেছে সিলেট মহানগর বিএনপি।