Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

চরচা প্রবাস ডেস্ক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০১: ৫৭
রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী
ছবি: ইউএনবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে এবং দেশে তাদের পরিবারের জীবিকা নির্বাহে সহায়তা করে। লাখ লাখ পরিবার এ অর্থের ওপর নির্ভরশীল।

Advertisement

তিনি রেমিট্যান্স বা প্রবাসী আয় বন্ধের হুমকিকে দেশবিরোধী, অমানবিক ও জনগণের স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করে বলেন, “এ ধরনের হুমকির অর্থ হলো, আপনি দেশের মানুষকে অভুক্ত রাখার, দেশের উন্নয়ন থামিয়ে দেওয়ার এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত করার হুমকি দিচ্ছেন। রেমিট্যান্স আমাদের জাতীয় অর্থনীতির চালিকাশক্তি, আর আপনি সেই চালিকাশক্তি বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন। আপনি কেমন রাজনীতি করেন?”

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে তিনি জাতীয় সংসদের বিরোধী দলেরও সমালোচনা করেন।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

তিনি বলেন, বিদেশে বসবাসরত সব বাংলাদেশি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক নন। তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক, সাধারণ নাগরিক এবং কখনো রাজনীতিতে যুক্ত না হওয়া মানুষও রয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, “কোন কর্তৃত্ববলে আপনারা রেমিট্যান্স বন্ধ করবেন? এ বিষয়ে কোনো আইনি বিধান আছে, নাকি এমন কোনো গোপন অভিযান রয়েছে, যার মাধ্যমে আপনারা এটি করতে চান?”

১ কোটি ১০ লাখ বাংলাদেশি বিদেশে–তবু রেমিট্যান্সে এত পিছিয়ে কেন?expatriate worker

বিএনপির এই নেতা অভিযোগ করেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ কখনো জাতীয় বা জনস্বার্থকে অগ্রাধিকার দেয়নি। বরং রাষ্ট্রের স্বার্থের চেয়ে দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে।

তিনি বলেন, “তারা নিজেদের দলের স্বার্থে রাজনীতি করেছে। জাতীয় স্বার্থের ওপরে দলীয় স্বার্থকে স্থান দিয়েছে। অন্যদিকে, বিএনপি সব সময় রাষ্ট্র ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। সভাপতিত্ব করেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও কমল কুঁড়ি-জিয়া স্মৃতি পাঠাগারের আহ্বায়ক আমানউল্লাহ আমান এমপি।

আবদুস সালাম তার বক্তব্যে বলেন, দেশের হারিয়ে যাওয়া সংস্কৃতি, সাহিত্য ও গৌরবোজ্জ্বল ইতিহাস ফিরিয়ে আনতে ছাত্রদলকে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চা আরও জোরদার করতে হবে।

বিষয়: রেমিট্যান্সপ্রবাসীপ্রবাসী আয়বিএনপিরুহুল কবির রিজভীউপদেষ্টাজাতীয় সংসদবিরোধী দলহুমকি
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ২

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

  • ৩

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

  • ৪

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

  • ৫

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

সম্পর্কিত
  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।

  • বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

    বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

    মন্ত্রণালয়ের সব কর্মকর্তা যাতে দায়িত্ব পালনে সতর্ক থাকেন এবং সামগ্রিক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিচ্যুতি না ঘটে, সে বিষয়ে কমিটি তাগিদ দেয়।

  • অস্ট্রেলিয়ার পার্থে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত, আহত ৩

    অস্ট্রেলিয়ার পার্থে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত, আহত ৩

    জানা গেছে, নিহত তাসনিম ঐশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সাবেক শিক্ষার্থী। সম্প্রতি উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় এসেছিলেন। পার্থের এডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন।