জাতীয় সংসদ

ডাক্তার বাড়লেও মান কমছে, কারণ কী?
অবকাঠামোগত সীমাবদ্ধতা, অপ্রতুল ক্লিনিক্যাল সুযোগ, গবেষণার সংকট এবং মাননিয়ন্ত্রণের জরুরি চাহিদাকে সামনে রেখে চিকিৎসা শিক্ষাব্যবস্থায় বড় ধরনের সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে সরকার। দেশে রেকর্ডসংখ্যক চিকিৎসা স্নাতক তৈরি হলেও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা ও শিক্ষার মান নিয়ে বড় দুর্বলতা রয়ে গেছে।

দেশজুড়ে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু
দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী এ কর্মসূচি শুরু হয়। ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই অভিযান।

ভারতের সাথে হওয়া শতাধিক এমওইউ পর্যালোচনা হচ্ছে, শিগগিরই ফল: চিফ হুইপ
ভারতের সমালোচনা করে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন সরকার দেশটির সঙ্গে সই হওয়া শতাধিক সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনা করছে। শিগগিরই এর ফল পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দী: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশি নাগরিক বিদেশের কারাগারে বন্দি থাকার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশন কারাগার কিংবা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে বন্দির সঙ্গে সাক্ষাৎ করে। পরে আটক ব্যক্তির প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, মামলাসংক্রান্ত বিষয়ে পরামর্শ এবং আইনি সুরক্ষা পাওয়ার ব্যবস্থা করা হয়।

৪১ দেশে এনআইডি সেবা সম্প্রসারণে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়
মোট ৪১টি দেশে পর্যায়ক্রমে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের সেবা সম্প্রসারণে নির্বাচন কমিশনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

বিলুপ্ত হলো র্যাব, নতুন বাহিনী এসআরবি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে সংসদে একটি খসড়া আইন পাস হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল- ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। বিরোধী দল

দেশের পাঁচ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: সংসদে প্রতিমন্ত্রী
সিলেট, রাজশাহী ও রংপুর ছাড়া দেশের অন্য পাঁচ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ‘উদ্বেগজনক’ বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে দেওয়া বিবৃতিতে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে আলোচনা
অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর ইতালিতে হামলার ঘটনাকে ‘গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা’ হিসেবে আখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রতিমন্ত্রী জানিয়েছেন, রোমে বাংলাদেশ দূতাবাস এবং মিলানে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে যোগাযোগ রাখছেন।

সম্পত্তি হস্তান্তর আইনের বিরোধিতা কেন?
গত রোববার জাতীয় সংসদে তিনটি গুরুত্বপূর্ণ আইন পাস হয়েছে। এর মধ্যে বহুলালোচিত ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬’ এবং ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৬’ নিয়ে পরে আলোচনা করার ইচ্ছা আছে। এখানে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল ২০২৬’ নিয়ে কথা বলব। এই আইনের উদ্দেশ্য–বাবা–মা সন্তানকে সম্পত্তি লিখে দেওয়া

ব্যাটারিচালিত অটোরিকশায় বসছে কিউআর কোড-ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম
ব্যাটারিচালিত অটোরিকশায় কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম যুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

অনলাইনে সাংবাদিক কার্ড দেবে ইসি, তৈরি হচ্ছে নতুন সফটওয়্যার
জাতীয় সংসদ নির্বাচনসহ সব ধরনের নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের অনলাইনে সাংবাদিক কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়াটি নিখুঁত ও নিরাপদ করতে নির্বাচন কাভার করা সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’ (আরএফইডি)-সহ সংশ্লিষ্ট অংশ

সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে
উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

হিমাগার, ডেইরি-পোল্ট্রিতে ৬০ হাজার কোটি টাকার ঋণ লক্ষ্যমাত্রা: অর্থমন্ত্রী
সরকারের প্রত্যাশা, এসব তহবিলের সঠিক ব্যবহার হলে গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে। একই সঙ্গে দেশের খাদ্য নিরাপত্তা সুসংহত করতেও তা কার্যকর ভূমিকা রাখবে।

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী
আজ রোববার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস
জাতীয় সংসদের চলতি অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। আজ সোমবার বিকাল ৩টায় শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের কার্যক্রমে অংশ নেন তিনি।

৩ বছরে চার শতাধিক পোশাক কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী
গত তিন বছরে দেশে চার শ’র বেশি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
হাইকমিশনার ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানান। তিনি ভারত-বাংলাদেশের মধ্যে সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

সংসদীয় কমিটির বৈঠকে সংশোধিত আকারে দুই বিল পাসের সুপারিশ
এতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ
ব্রাহ্মণবাড়িয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। আজ শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই সংক্রান্ত একটি পোস্ট দেন হাসনাত। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) হাসনাত আবদুল্লাহ দেশের আইনশৃঙ

সংসদে উত্তাপ, ভবিষ্যৎ নিয়ে ‘কিছুটা চিন্তিত’ স্পিকার
সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনই উত্তাপ ছড়াল আইনসভায়। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনার সৃষ্টি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে ‘তাচ্ছিল্য’ করেছেন-এমন অভিযোগে তীব্র আপত্তি জানান জামায়াতের ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোটের সদস্যরা। তাদের আপত্তি



