
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চরচা প্রতিবেদক

রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা মামলা হলে ধর্ষণ মামলা ছাড়া হত্যা মামলাসহ অন্য সব ধরনের মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো.আসাদুজ্জামান।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়।
সংসদ সদস্য মো. কেরামত আলী ও জয়নাল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, যাদের বিরুদ্ধে এখনো মামলা রয়েছে, তারা নির্ধারিত ফরমে আবেদন করলে তা যাচাই-বাছাই করে প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে। মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়ে থাকলে ক্ষেত্রবিশেষে হত্যা মামলাও প্রত্যাহার করা হবে। তবে ধর্ষণ মামলা প্রত্যাহারের আওতায় আসবে না।
আইনমন্ত্রী জানান, ১০ আগস্টের পর জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলোর অধিকাংশের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। যেসব মামলায় অভিযোগপত্র দেওয়া হলেও সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি, সেগুলো প্রত্যাহারের প্রক্রিয়ায় নেওয়া হয়েছে। এভাবে ইতিমধ্যে ২৪ হাজারের বেশি মামলা প্রত্যাহার করা হয়েছে।
আসাদুজ্জামান বলেন, “যেসব মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে, সেগুলোও প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কিছু ব্যক্তি বেগম খালেদা জিয়ার আদর্শের অনুসারী হিসেবে আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় মামলা নিষ্পত্তি করে খালাস পাওয়ার পথ বেছে নিয়েছেন। এ কারণে সব মামলা একসঙ্গে প্রত্যাহার করা সম্ভব হয়নি।”
এর আগে সংসদ সদস্যদের লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, এখন পর্যন্ত মোট ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে।
আইনমন্ত্রী আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে মামলা প্রত্যাহারের যেসব আবেদন এসেছিল, তার মধ্যে ছাত্রশিবিরের আবেদনগুলো যথাযথ ফরমে জমা দেওয়ায় প্রত্যাহার করা হয়েছে। তবে জামায়াতের পক্ষ থেকে পাঠানো কয়েকটি আবেদন নির্ধারিত ফরমে না থাকায় ফেরত পাঠানো হয়েছে।
এ বিষয়ে জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে ফোন করে আবেদনগুলো সঠিক ফরমে আবার জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন বলে জানান আইনমন্ত্রী।
অন্যদিকে সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক তার বিরুদ্ধে থাকা ৮৬টি মামলাসহ অন্য সংসদ সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তালিকা সংসদে উপস্থাপনের অনুরোধ করেন। জবাবে আইনমন্ত্রী জানান, মামলা দায়েরের সময় কোনো মামলার গায়ে রাজনৈতিক মামলা লেখা থাকে না। এ কারণে ভুক্তভোগী রাজনৈতিক নেতা-কর্মীদের নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে। আবেদন পেলে যথাযথ আইনি প্রক্রিয়ায় মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন