
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চরচা ডেস্ক

বিচারব্যবস্থায় আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার রাজধানীর তেজগাঁওয়ে হোটেল হলিডে ইনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর আয়োজনে অনুষ্ঠিত ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক তিন দিনব্যাপী (০৮-১০ নভেম্বর) কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এক বিজ্ঞপ্তিতে টিআইবি এ তথ্য জানিয়েছে।
আইনমন্ত্রী বলেন, “বাংলাদেশের বিচারব্যবস্থায় শুদ্ধাচারের সমস্যা শুধু আর্থিক দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না, বরং একে বুদ্ধিবৃত্তিক দৃষ্টিকোণ থেকেও দেখতে হবে। বিচারব্যবস্থায় আর্থিক দুর্নীতি যতটা না ক্ষতিকর, তার চেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি।”
বিগত বছরগুলোতে উচ্চ আদালত সংকটকালীন সময়ে, সরকারের মুখোমুখি হয়ে, মানুষের পাশে কতটা দাঁড়িয়েছে এমন প্রশ্ন তুলে তিনি বলেন, “যখন পঞ্চদশ সংশোধনীর মতো রায় আসে, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ধ্বংস করে যখন ফ্যাসিবাদের দিকে ধাবিত করার প্রক্রিয়া উচ্চ আদালত থেকে চালু করা হয়, তখন এগুলোকে আর আর্থিক দুর্নীতির বাই-প্রোডাক্ট বলার সুযোগ থাকে না। পঞ্চদশ সংশোধনী ছিল বুদ্ধিবৃত্তিক দুর্নীতির বাই প্রোডাক্ট।”
আসাদুজ্জামান বলেন, “বিচার বিভাগের পৃথক সচিবালয় ও স্বাধীনতার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সংবিধান সংশোধন করে আমরা বিচারব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে কাজ করছি। আমরা এমন বিচারব্যবস্থা চাই যেখানে ন্যায়বিচার হবে বুদ্ধিবৃত্তিক দুর্নীতির উর্ধ্বে উঠে, নির্মোহভাবে এবং জনগণের কাছে দৃশ্যমান।”
এ সময় বিচারব্যবস্থার সংবিধানিক সংশোধনে টিআইবির যেকোনো মৌলিক ও জনকল্যাণমুখী পরামর্শ লিখিতভাবে আগামী ১০ দিনের মধ্যে দিলে, তা নিয়ে আলোচনার প্রতিশ্রুতি দেন তিনি।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “বিচারব্যবস্থা তথা বিচারিক শুদ্ধাচার দেশের সার্বিক রাজনৈতিক-আমলাতান্ত্রিক-প্রাতিষ্ঠানিক ইকোসিস্টেমেরই অংশ। তাই বাংলাদেশের এই ইকোসিস্টেমের রাজনীতি, আমলাতন্ত্র- তথা অন্য সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিজস্ব আঙ্গিকে ও সামষ্টিকভাবে সততা ও শুদ্ধাচারের পথে যতটুকু অগ্রগতি অর্জন করতে পারবে, বিচারব্যবস্থার স্বাধীনতা, নিরপেক্ষতা ও বিচারিক শুদ্ধাচারও ততটুকুই অর্জিত হবে।”
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশের রুল অব ল, জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটসের সিনিয়র অ্যাডভাইজার রোমানা শোয়েগার।
উচ্চ আদালতের অনুমতিক্রমে এবং আইন ও বিচার বিভাগকর্তৃক মনোনীত সারা দেশের অধস্তন আদালতের ২৫ জন বিচারক এই কর্মশালায় অংশগ্রহণ করছেন।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন