
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা ডেস্ক

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের ১৭৭ শান্তিরক্ষী নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৫৩ জন সশস্ত্র বাহিনীর এবং ২৪ জন পুলিশের বলে জানিয়েছেন সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবদুল গফুরের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
তিনি বলেন, সেনাবাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলতে সরকার সুপরিকল্পিত ও সময়োপযোগী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সামরিক প্রযুক্তিতে উন্নত যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, তুরস্ক ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের সঙ্গে সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থায় অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সশস্ত্র বাহিনী বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম উৎপাদনেও যুক্ত রয়েছে। দেশে আধুনিক অস্ত্র উৎপাদনের সুযোগ তৈরি করতে স্বনামধন্য বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের ব্যবস্থা ত্বরান্বিত করছে সরকার।
মন্ত্রী আরও বলেন, অদূর ভবিষ্যতে দেশের প্রতিরক্ষা শিল্পকে সম্পূর্ণ স্বনির্ভর ও রপ্তানিমুখী করে তোলার লক্ষ্যে চট্টগ্রামে দ্বিতীয় বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (সমরাস্ত্র কারখানা) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেনের এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ঢাকার আশপাশে একাধিক রানওয়েবিশিষ্ট একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।
ভবিষ্যতে যাত্রী ও পণ্য পরিবহনের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং বাংলাদেশকে আন্তর্জাতিক বিমান চলাচলের কেন্দ্রে পরিণত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
লুৎফর রহমান কাজলের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে।
তিনি জানান, মোট ৩৫টি উড়োজাহাজ কেনার জন্য ইতিমধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে বোয়িংয়ের কাছ থেকে ২৫টি এবং এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনা হবে।
বোয়িংয়ের উড়োজাহাজগুলো ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে বিমানের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, এয়ারবাসের উড়োজাহাজগুলো ২০৩৩ থেকে ২০৩৫ সালের মধ্যে সরবরাহ পাওয়ার আশা করা হচ্ছে।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।