
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন। খবর বাসসের।

ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত দুই সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন ও এলিজা জামান আজ মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের পর প্রচলিত রীতি অনুযায়ী দুই সংসদ সদস্য শপথ বইয়ে স্বাক্ষর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও-১ আসন থেকে এবং এলিজা জামান সংরক্ষিত নারী আসন-২৩ থেকে বিএনপির মনোনয়নে নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্য হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতিসংঘকে দেওয়া প্রতিশ্রুতি না মানলে বাংলাদেশের কী হবে?
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশের বেকার সমস্যায় পাশে কি দাঁড়াবে চীন? কতটা?
যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে দ্বিগুণ সময় অপেক্ষা করতে হবে
শ্রমিকদের বিক্ষোভে উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন। খবর বাসসের।

শ্রমিকদের বিক্ষোভে উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক উদ্দেশ্যে শ্রমিকদের বিক্ষোভে উসকানি দিয়ে পোশাক কারখানা বন্ধের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। খবর বার্তা সংস্থা ইউএনবির।

গ্রেপ্তার নিয়ে কথা নেই, রিমান্ডে নিলা কেন: আখতারুজ্জামান
ঢাকার শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের মামলায় গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান।

গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
সরকার নতুন মজুরি বোর্ড গঠন করলেও মাসে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন পোশাকশ্রমিকেরা। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।