
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন। খবর বাসসের।
চরচা ডেস্ক

সরকার নতুন মজুরি বোর্ড গঠন করলেও মাসে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন পোশাকশ্রমিকেরা। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর ইউএনবির।
আজ মঙ্গলবার সকাল থেকেই কাঠ, টায়ার ও আসবাব জ্বালিয়ে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন স্থান থেকে আটজনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস, নাওজোর, কোনাবাড়ী, মৌচাক, সফিপুর ও চন্দ্র এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকেরা। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকেরা মহাসড়কে টায়ার, কাঠ ও আসবাব ফেলে অগ্নিসংযোগ করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
পুলিশ জানায়, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। কিছুক্ষণ পর পুলিশ ও বিজিবি ঘটনাস্থল থেকে সরে গেলে আবারও শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুপুরের দিকে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আন্দোলনরত শ্রমিকদের ভাষ্য, মাসে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে তাঁরা ভাঙচুর বা সহিংসতা চান না। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান চান।
এদিকে বহিরাগতরা শ্রমিক পরিচয়ে সহিংসতা ছড়ানোর চেষ্টা করতে পারে–এমন আশঙ্কায় মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অভিযোগ করেন, সহিংস বিক্ষোভের সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের যোগসূত্র রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তারা।
শ্রমিক আন্দোলনের নামে সহিংসতা ও ভাঙচুর ঠেকাতে বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও স্পেশাল রিজার্ভ ব্যাটালিয়নের (এসআরবি) সদস্য মোতায়েন করা হয়।
এছাড়া আজ ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
এদিকে শ্রমিক অসন্তোষের সময় সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় অন্তত চার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশের বেকার সমস্যায় পাশে কি দাঁড়াবে চীন? কতটা?
যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে দ্বিগুণ সময় অপেক্ষা করতে হবে
শ্রমিকদের বিক্ষোভে উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
গ্রেপ্তার নিয়ে কথা নেই, রিমান্ডে নিলা কেন: আখতারুজ্জামান

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন। খবর বাসসের।

শ্রমিকদের বিক্ষোভে উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক উদ্দেশ্যে শ্রমিকদের বিক্ষোভে উসকানি দিয়ে পোশাক কারখানা বন্ধের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। খবর বার্তা সংস্থা ইউএনবির।

গ্রেপ্তার নিয়ে কথা নেই, রিমান্ডে নিলা কেন: আখতারুজ্জামান
ঢাকার শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের মামলায় গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান।

নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ
মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও-১ আসন থেকে এবং এলিজা জামান সংরক্ষিত নারী আসন-২৩ থেকে বিএনপির মনোনয়নে নির্বাচিত হয়েছেন।