Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১২: ৩৮
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
মাসিক ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। ছবি: ইউএনবি।

মাসিক ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলগুলোতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

Advertisement

আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। খবর ইউএনবির।

Advertisement
Advertisement
Advertisement

জেলা প্রশাসক বলেন, পল্লী বিদ্যুৎ ও মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নূরুল করিম বলেন, বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক দফা সংঘর্ষের পর তাদের ছত্রভঙ্গ করা হয়। সকাল ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, গাজীপুর শহরের নলজানি ও লক্ষ্মীপুরা এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরাও সকালে সড়কে নেমে মহাসড়কে বিক্ষোভ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে কাজ করছেন বিজিবি সদস্যরা।

নূরুল করিম বলেন, সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি রোধ এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল রোববার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পোশাকশ্রমিকদের স্বার্থ রক্ষা এবং পোশাক খাতে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখার নির্দেশ দিয়েছেন।

আজও মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়াmirpur-clash-with-labour

শ্রমিক আন্দোলনের নামে সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী।

ঢাকাসহ গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে মাসিক ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো পর্যালোচনার জন্য ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোববার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি বিক্ষোভরত শ্রমিকদের সড়কে আন্দোলন না করে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান।

এ ছাড়া, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের বিষয়ে রোববার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর (২০২৬ সালে সংশোধিত) ১৩৮ ধারার অধীনে এই বোর্ড গঠন করা হয়েছে। আইনের ১৩৯ ধারা অনুযায়ী, পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করবে এই বোর্ড।

সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের মধ্যে এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

রোববার ঢাকার মিরপুর-১০ মোড় এবং গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় এলাকাগুলোর বেশির ভাগ কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিষয়: গাজীপুরঅবরোধসংঘর্ষবিক্ষোভবিজিবিমহাসড়কপোশাক শ্রমিক
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘জামায়াত ইসলাম আমার কাছে প্রশ্নবিদ্ধ দুই কারণে’

  • ২

    ইউক্রেনের ওলেশকিতে যুদ্ধবিরতির শেষ দিনে কিছুটা স্বস্তি

  • ৩

    ফের দুদকের মামলায় গ্রেপ্তার দিলীপ আগরওয়ালা

  • ৪

    ৬ ও ৭ নভেম্বর রাজধানীতে পঞ্চম আদিবাসী খাদ্য ও শস্য মেলা

  • ৫

    কোভিডের সময় ১০০ কোটি টাকার অফার পেয়েও বিদ্যানন্দ কেন নেয়নি?

সম্পর্কিত
  • ইউক্রেনের ওলেশকিতে যুদ্ধবিরতির শেষ দিনে কিছুটা স্বস্তি

    ইউক্রেনের ওলেশকিতে যুদ্ধবিরতির শেষ দিনে কিছুটা স্বস্তি

    অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সময় ওলেশকিতে আনুমানিক দুই হাজার বেসামরিক নাগরিক ছিলেন। তাদের ইউক্রেন অথবা রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডে চলে যাওয়ার কিংবা খাদ্য ও চিকিৎসাসামগ্রীর নতুন সরবরাহ নিয়ে শহরেই থেকে যাওয়ার সুযোগ দেওয়া হয়।

  • ফের দুদকের মামলায় গ্রেপ্তার দিলীপ আগরওয়ালা

    ফের দুদকের মামলায় গ্রেপ্তার দিলীপ আগরওয়ালা

    জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

  • ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব জাহাঙ্গীর

    ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব জাহাঙ্গীর

    ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে দলটি। নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

  • মিষ্টির শূন্য আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

    মিষ্টির শূন্য আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

    প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগের পর ফেরদৌসী আহমেদ মিষ্টির সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান। আজ সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।