Advertisement

বিএনপির সংসদীয় দলের বৈঠক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বিএনপির সংসদীয় দলের বৈঠক
ছবি: ইউএনবি

দেশের বিভিন্ন স্থানে কার্যকম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগের মধ্যে জাতীয় সংসদ ভবনে বৈঠকে বসেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদীয় দল।

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিন আজ বুধবার বেলা আড়াইটার দিকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলুর তথ্যের বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নিয়েছেন।

Advertisement

বিএনপির কয়েকজন সংসদ সদস্য ইউএনবিকে জানান, গোপালগঞ্জসহ দেশের আরও কয়েকটি স্থানে সাম্প্রতিক সহিংসতা এবং এ বিষয়ে দলের পরবর্তী করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।

সংসদে দলের কার্যক্রম ও অন্য বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।