Advertisement

বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ সন্ধ্যায়

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ সন্ধ্যায়
সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: পিএমও

ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদীয় দলের বৈঠক আজ রোববার অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সন্ধ্যা ৬টা থেকে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

Advertisement

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। এর মধ্যেই সংসদ নেতা তারেক রহমান দলের সংসদীয় দলের বৈঠক ডেকেছেন।

সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকে দলের অভ্যন্তরে শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।

Advertisement

সাধারণত সংসদের অধিবেশন শুরুর এক বা দুই দিন আগে অথবা অধিবেশন চলাকালে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এবার সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ নির্ধারণের আগেই বৈঠক ডাকা হয়েছে।

সংসদের পরবর্তী অধিবেশন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে।