
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দৃশ্যমান পদক্ষেপ দাবি করেছে সংসদের বিরোধী দল। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ও সরকারের জবাবদিহি চেয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও চিফ হুইপ নাহিদ ইসলাম।
আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তারা এসব দাবি জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, “গত দুই দিন ধরে দেশে ব্যাপক নাশকতা ও নৈরাজ্য চলছে। পতিত ফ্যাসিস্ট শক্তি বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি বিএনপির কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে।”
সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, “দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার গত সাত মাস ধরেই ব্যর্থ। সংবিধান সংশোধন কিংবা রাজনৈতিক কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। ফলে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা দেশে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন।”
এসব ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি। একই সঙ্গে সরকারের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
এরপর বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনা ঘটছে। আর্মি গলফ ক্লাবে ককটেল বিস্ফোরণ, পুলিশের বিশেষ শাখা এসবির সদর দপ্তরের গেটে হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবারও সেখানে দুজন আহত হয়েছেন।”
বিরোধীদলীয় নেতা আরও বলেন, “সীমান্ত এলাকায় সন্ত্রাসী দমনে গিয়ে সেনাবাহিনীর এক তরুণ সদস্য নিহত হয়েছেন। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিরোধী দলের নেতাকর্মীদের ওপরও হামলা হচ্ছে।”
এসব ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, “এতগুলো ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায়? তারা কাউকে গ্রেপ্তার করতে পারছে না। তিন-চারজনকে জনগণ ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। কিন্তু বাহিনীর নিজস্ব কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।”
বিজিবি, র্যাব, পুলিশ ও এপিবিএন থাকার পরও এমন পরিস্থিতি কেন তৈরি হয়েছে, সেই প্রশ্ন তোলেন তিনি।
ছাত্রলীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, “কাগজে-কলমে নিষিদ্ধ করে লাভ কী, যদি তারা অস্ত্র নিয়ে প্রকাশ্যে মিছিল করে? তাদের এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতেই নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছিল। কিন্তু সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না।”
গোয়েন্দা সংস্থাগুলোও ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।”
এ সময় একটি গোয়েন্দা সংস্থার পরিচয়ে তাকে ফোন করে দল ছাড়ার কথা বলার অভিযোগও করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “একটি গোয়েন্দা সংস্থা থেকে ফোন করে আমাকে দল ছাড়ার কথা বলা হয়েছে। এটা ভুয়া হতে পারে, আবার সত্যও হতে পারে। আমি নম্বরটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেব, তারা যেন তদন্ত করে দেখে এই সাহস কে পেল।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা কি আবার সেই পুরোনো গোয়েন্দা যুগে ফিরে যাচ্ছি?”
জাতির নিরাপত্তা নিশ্চিত করা, পতিত ফ্যাসিস্টদের রুখে দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ দাবি করেন বিরোধীদলীয় নেতা।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।