
হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত অন্তত ২৪
হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কয়েক জায়গায় সহিংসতার ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন ৯৪ জন। খবর মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের।
চরচা প্রতিবেদক

ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথ আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
আজ সোমবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
বার্তায় বলা হয়, মঙ্গলবার বেলা ১২টায় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হওয়ার পর গত ২৯ অক্টোবর সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন সংসদ সদস্য নির্বাচিত হন। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।
অন্যদিকে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর আসনটি শূন্য হয়। ওই আসনের উপনির্বাচনে বিএনপি এলিজা জামানকে প্রার্থী করে। ২৬ অক্টোবর তিনি মনোনয়নপত্র জমা দেন। ২৭ অক্টোবর যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। নির্ধারিত সময়ে আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত অন্তত ২৪
হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কয়েক জায়গায় সহিংসতার ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন ৯৪ জন। খবর মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের।

খুলনায় তাঁতীদল নেতা হত্যায় মামলা, গ্রেপ্তার ১
খুলনায় তাঁতীদল নেতা সৈয়দ হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ আরও দুই থেকে তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এরমধ্যে শেখ সিদ্দিক (৫৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নির্বাচনে ‘কারচুপির’ অভিযোগ নেতানিয়াহুর দলের
মঙ্গলবারের নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া আরব নেতৃত্বাধীন দলগুলো ভোট ‘চুরি’ করেছে এবং এ কাজে কাতারের কাছ থেকে অর্থায়ন নিয়েছে বলে অভিযোগ করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি।

খুলনায় ২ যুবকের মরদেহ উদ্ধার
খুলনার রূপসা উপজেলার আঠারোবেকি নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ সোমবার দুপুর দেড়টার দিকে আইচগাতি ইউনিয়নের চর মোছাব্বরপুর গ্রামের জেলখানা ঘাট এলাকার সিংহের চর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।