Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত অন্তত ২৪

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১৬: ৩৬
হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত অন্তত ২৪
হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলা, নিহত অন্তত ২৪। ছবি: নিউইয়র্ক টাইমসের সৌজন্যে

হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কয়েক জায়গায় সহিংসতার ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন ৯৪ জন। খবর মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের।

Advertisement

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের ডিপ এলাম এলাকায় স্থানীয় সময় আজ সোমবার ভোরে তিনটি পৃথক বন্দুক হামলার ঘটনা ঘটেে। এতে অন্তত চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

Advertisement
Advertisement
Advertisement

পুলিশের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, হ্যালোইনকে ঘিরে ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়্যার পর্যন্ত বিভিন্ন স্থানেও এসব হামলা হয়। নাইট ক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়ামের বাইরে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে গুলির ঘটনা ঘটেছে।

এ সময় যুক্তরাষ্ট্রজুড়ে হ্যালোইন উৎসব চলছিল। এই উৎসবে বিচিত্র পোশাক পরে মানুষ আনন্দ-উৎসবে মেতে ওঠেন। পাশাপাশি মদ্যপান ও মাদক গ্রহণের ঘটনাও ঘটে। বিশেষজ্ঞদের মতে, এসবের সঙ্গে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা যুক্ত হলে সহিংসতার ঝুঁকি বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯Palm beach crash

এবারের হ্যালোইনে সহিংসতার ঘটনা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় বেশি কি না, তা এখনো জানা যায়নি। তবে আগের কয়েকটি গবেষণায় হ্যালোইনকে ঘিরে সহিংসতা বেড়ে যাওয়ার চিত্র উঠে এসেছে।

নর্থইস্টার্ন ইউনিভার্সিটির অপরাধবিজ্ঞানী জেমস অ্যালান ফক্সের এক বিশ্লেষণের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, বছরের সবচেয়ে সহিংস দিনগুলোর মধ্যে ৩১ অক্টোবর তৃতীয় স্থানে রয়েছে। ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত বোস্টনে এফবিআইয়ের অপরাধসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে তিনি এ সিদ্ধান্তে পৌঁছান। তার বিশ্লেষণ অনুযায়ী, ৪ জুলাই ও ১ জানুয়ারির পর ৩১ অক্টোবরেই সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটে।

বিষয়: নিহতযুক্তরাষ্ট্রবন্দুক হামলাসহিংসতা
Advertisement
সর্বশেষ
  • ১

    দুই বাসের রেষারেষিতে মোটরসাইকেল চালকের মৃত্যু

  • ২

    ‘মেঘনা, বসুন্ধরা গ্রুপ বিএনপিকে প্রতি মাসে ৫ মিলিয়ন ডলার করে দিচ্ছে’

  • ৩

    পরাজিত শক্তি শ্রমিকদের রাস্তায় নামিয়েছে: রিজভী

  • ৪

    ‘আমরা শ্বেতপত্রে বলেছিলাম জিডিপির দেওয়া ডেটাতে সমস্যা আছে’

  • ৫

    হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত অন্তত ২৪

সম্পর্কিত
  • দুই বাসের রেষারেষিতে মোটরসাইকেল চালকের মৃত্যু

    দুই বাসের রেষারেষিতে মোটরসাইকেল চালকের মৃত্যু

    প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী রিকশাচালক ইমরান ফকির জানান, দুপুরে নামাজ শেষে তিনি রায়েরবাগ ফুটওভার ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় যাত্রাবাড়ীর দিকে যাওয়া দুটি বাস একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছিল।

  • পরাজিত শক্তি শ্রমিকদের রাস্তায় নামিয়েছে: রিজভী

    পরাজিত শক্তি শ্রমিকদের রাস্তায় নামিয়েছে: রিজভী

    দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় ঢাকায় আন্দোলনে পরাজিত শক্তি শ্রমিকদের মিথ্যা তথ্য দিয়ে রাস্তায় নামিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট সফরে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

  • খুলনায় তাঁতীদল নেতা হত্যায় মামলা, গ্রেপ্তার ১

    খুলনায় তাঁতীদল নেতা হত্যায় মামলা, গ্রেপ্তার ১

    খুলনায় তাঁতীদল নেতা সৈয়দ হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ আরও দুই থেকে তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এরমধ্যে শেখ সিদ্দিক (৫৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

  • মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

    মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

    ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথ আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আজ সোমবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।