
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৯২
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ৪৯২ শিশু।
চরচা প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে দুই বাসের রেষারেষিতে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম (৩৯) টাঙ্গাইলের সদর থানার চরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি রাজধানীর শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী রিকশাচালক ইমরান ফকির জানান, দুপুরে নামাজ শেষে তিনি রায়েরবাগ ফুটওভার ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় যাত্রাবাড়ীর দিকে যাওয়া দুটি বাস একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছিল। ঠিক তখনই মোটরসাইকেল নিয়ে বাস দুটির সামনে দিয়ে যাচ্ছিলেন আমিরুল। একটি বাস মোটরসাইকেলটি অতিক্রম করে গেলেও অন্য একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে আমিরুল মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় আঘাত পান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
চিকিৎসকের বরাতে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, “মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবহিত করা হয়েছে।”

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৯২
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ৪৯২ শিশু।

সাভারে কাভার্ড ভ্যানে আগুন, শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে নতুন করে বিক্ষোভ করেছেন সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ার পোশাকশ্রমিকরা। বিশৃঙ্খলা এড়াতে প্রায় শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি, আক্রান্ত ১৯৭০
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯৭০ জন।

পরাজিত শক্তি শ্রমিকদের রাস্তায় নামিয়েছে: রিজভী
দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় ঢাকায় আন্দোলনে পরাজিত শক্তি শ্রমিকদের মিথ্যা তথ্য দিয়ে রাস্তায় নামিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট সফরে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।