
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৯২
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ৪৯২ শিশু।
চরচা ডেস্ক

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯৭০ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাসসের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৯০০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫২ জন, খুলনা বিভাগে ২৯৪ জন, রাজশাহী বিভাগে ১৫৩ জন, রংপুর বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ১৮৩ জন এবং সিলেট বিভাগে ২২ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে মোট ৪৩৩ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৯৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ৩৮ হাজার ৮৯৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরে এ পর্যন্ত মোট এক লাখ ৩২ হাজার ৪৪৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ছয় হাজার ১৭ জন হাসপাতালে ভর্তি আছেন।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৯২
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ৪৯২ শিশু।

সাভারে কাভার্ড ভ্যানে আগুন, শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে নতুন করে বিক্ষোভ করেছেন সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ার পোশাকশ্রমিকরা। বিশৃঙ্খলা এড়াতে প্রায় শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

দুই বাসের রেষারেষিতে মোটরসাইকেল চালকের মৃত্যু
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী রিকশাচালক ইমরান ফকির জানান, দুপুরে নামাজ শেষে তিনি রায়েরবাগ ফুটওভার ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় যাত্রাবাড়ীর দিকে যাওয়া দুটি বাস একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছিল।

পরাজিত শক্তি শ্রমিকদের রাস্তায় নামিয়েছে: রিজভী
দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় ঢাকায় আন্দোলনে পরাজিত শক্তি শ্রমিকদের মিথ্যা তথ্য দিয়ে রাস্তায় নামিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট সফরে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।