
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৯২
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ৪৯২ শিশু।
চরচা ডেস্ক

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে নতুন করে বিক্ষোভ করেছেন সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ার পোশাকশ্রমিকরা। বিশৃঙ্খলা এড়াতে প্রায় শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা নরসিংহপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। খবর ইউএনবির।
এদিকে, সকাল সোয়া ১১টার দিকে নাদি ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সময় হা-মীম গ্রুপের একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে হা-মীম গ্রুপের কার্যালয়ের সামনে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। এ সময় সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে শিল্প পুলিশ-১-এর সহকারী পুলিশ সুপার শোয়েব আহমেদ আহত হন।
এ পরিস্থিতিতে সাভার থানা এলাকার হেমায়েতপুর, তেঁতুলঝোড়া, ফুলবাড়িয়া, উলাইলসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানায়ও ছুটি ঘোষণা করা হয়।
বিক্ষোভকারীরা কয়েকটি পোশাক কারখানায় গিয়ে শ্রমিকদের কর্মস্থল থেকে বের করে দেন। এতে ওই এলাকার কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশের পুলিশ সুপার মুমিনুল ইসলাম ভূঁইয়া।

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৯২
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ৪৯২ শিশু।

ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি, আক্রান্ত ১৯৭০
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৯৭০ জন।

দুই বাসের রেষারেষিতে মোটরসাইকেল চালকের মৃত্যু
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী রিকশাচালক ইমরান ফকির জানান, দুপুরে নামাজ শেষে তিনি রায়েরবাগ ফুটওভার ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় যাত্রাবাড়ীর দিকে যাওয়া দুটি বাস একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছিল।

পরাজিত শক্তি শ্রমিকদের রাস্তায় নামিয়েছে: রিজভী
দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় ঢাকায় আন্দোলনে পরাজিত শক্তি শ্রমিকদের মিথ্যা তথ্য দিয়ে রাস্তায় নামিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট সফরে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।