
দুই বাসের রেষারেষিতে মোটরসাইকেল চালকের মৃত্যু
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী রিকশাচালক ইমরান ফকির জানান, দুপুরে নামাজ শেষে তিনি রায়েরবাগ ফুটওভার ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় যাত্রাবাড়ীর দিকে যাওয়া দুটি বাস একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছিল।

দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় পরাজিত শক্তি শ্রমিকদের মিথ্যা তথ্য দিয়ে ঢাকায় আন্দোলনে নামিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সোমবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট সফরে এসে একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, “পরাজিত শক্তি শ্রমিকদের উসকানি দিচ্ছে। শ্রমিকদের মিথ্যা কথা বলে রাস্তায় নামিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। এ কাজে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে। তারা এখানে উসকানি দিচ্ছে। শ্রমিকদের নানাভাবে উসকানি দিয়ে নামানোর চেষ্টা করছে। তার উদাহরণ আছে, দৃষ্টান্ত আছে।”
আন্দোলনে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের লোকজন আছে দাবি করে রিজভী বলেন, ‘‘শনিবার রাজধানীতে শ্রমিকদের আন্দোলন থেকে ছাত্রলীগ ও যুবলীগের ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন নেতা শ্রমিকদের উসকানি দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন।’’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও দাবি করেন, “ভেতর থেকে তারা যে কাজ করছেন, নিজেরাই আবার সেটি ফেসবুকে পোস্ট দিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকও তাদের কর্মকাণ্ড স্বীকার করে ফেসবুকে পোস্ট দিয়েছেন।”
দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, ‘‘সংসদে আলোচনা করে যেসব সমস্যার সমাধান সম্ভব, সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া উচিত। তবে লং মার্চের মাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি জটিল করা হচ্ছে কি না, তা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে।’’
জামায়াতে ইসলামীর আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় কড়া নাড়ছে’ বক্তব্যের সমালোচনায় রিজভী বলেন, “একটি সরকার দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসের মধ্যে আবার বিপ্লবের কথা কেন বলা হচ্ছে, তা স্পষ্ট নয়। বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কাজ করছে। বিভিন্ন দেশে গিয়ে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বিনিয়োগের ক্ষেত্র তৈরির চেষ্টা চলছে।”
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, “সংকটের মধ্যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দায়িত্ব নেওয়ার পরই ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় দেশের কলকারখানা ও বাসাবাড়িতে জ্বালানির সংকট দেখা দিয়েছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।”
এর পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কথা বলেছেন স্থানীয় সরকার নির্বাচনে তার দলের প্রস্তুতি নিয়ে। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বিএনপি কী প্রক্রিয়া অনুসরণ করছে, সে ব্যাপারে ধারণা দিয়ে রিজভী বলেন, “এলাকায় কার জনপ্রিয়তা বেশি, কে কাজ করছে, কে উপযুক্ত এবং কার জয়ের সম্ভাবনা আছে, এসব বিবেচনা করে দলের নেতারা স্থানীয় পর্যায়ে প্রার্থী নির্ধারণ করবেন। জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”
এর আগে সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রিজভী।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: প্রতিষ্ঠা, অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুই বাসের রেষারেষিতে মোটরসাইকেল চালকের মৃত্যু
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী রিকশাচালক ইমরান ফকির জানান, দুপুরে নামাজ শেষে তিনি রায়েরবাগ ফুটওভার ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় যাত্রাবাড়ীর দিকে যাওয়া দুটি বাস একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছিল।

হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত অন্তত ২৪
হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কয়েক জায়গায় সহিংসতার ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন ৯৪ জন। খবর মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের।

খুলনায় তাঁতীদল নেতা হত্যায় মামলা, গ্রেপ্তার ১
খুলনায় তাঁতীদল নেতা সৈয়দ হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ আরও দুই থেকে তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এরমধ্যে শেখ সিদ্দিক (৫৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার
ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথ আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আজ সোমবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।