Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

খুলনায় তাঁতীদল নেতা হত্যায় মামলা, গ্রেপ্তার ১

বিশেষ প্রতিনিধি, খুলনা

বিশেষ প্রতিনিধি, খুলনা

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১৬: ৩৪
খুলনায় তাঁতীদল নেতা হত্যায় মামলা, গ্রেপ্তার ১
গ্রেপ্তার প্রতীকী। ছবি: চরচা

খুলনায় তাঁতীদল নেতা সৈয়দ হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ আরও দুই থেকে তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এরমধ্যে শেখ সিদ্দিক (৫৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

গতকাল রোববার রাতে নিহতের ছেলে সৈয়দ নুর আমিন সৌহার্ত্য বাদী হয়ে নগরীর আড়ংঘাটা থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান।

Advertisement
Advertisement
Advertisement

ওসি হালিমুর বলেন, “মামলার এজাহারভূক্ত আসামি সিদ্দিককে গতকাল রাতেই গ্রেপ্তার করা হয়। এছাড়া ছাত্রদলের আরাফাতসহ অন্যদেরও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হচ্ছে না।”

ওসি আরও জানান, গ্রেপ্তার শেখ সিদ্দিক রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

খুলনায় ২ যুবকের মরদেহ উদ্ধারBeaten dead_11zon

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হুমায়ুন কবির রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত রামদা ও চাপাতি নিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয়দের থেকে তথ্য সংগ্রহ করে তদন্ত কার্যক্রম শুরু করেছি। প্রাথমিকভাবে জানা গেছে- বকেয়া টাকা আদায় করা নিয়ে এই ঘটনা ঘটেছে। তবে তদন্তে দেখা হবে অন্য কোনো ঘটনা আছে কিনা। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলানো হচ্ছে।”

নিহতের আত্মীয় সৈয়দ দিদারুল করিম বিপ্লবের দাবি, ছাত্রদল নেতা আরাফাত ও তার সহযোগীরা হুমায়ুন কবিরকে হত্যা করেছেন।

বিষয়: মামলাপুলিশঅপরাধহত্যাখুলনাগ্রেপ্তার
Advertisement
সর্বশেষ
  • ১

    দুই বাসের রেষারেষিতে মোটরসাইকেল চালকের মৃত্যু

  • ২

    ‘মেঘনা, বসুন্ধরা গ্রুপ বিএনপিকে প্রতি মাসে ৫ মিলিয়ন ডলার করে দিচ্ছে’

  • ৩

    পরাজিত শক্তি শ্রমিকদের রাস্তায় নামিয়েছে: রিজভী

  • ৪

    ‘আমরা শ্বেতপত্রে বলেছিলাম জিডিপির দেওয়া ডেটাতে সমস্যা আছে’

  • ৫

    হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত অন্তত ২৪

সম্পর্কিত
  • দুই বাসের রেষারেষিতে মোটরসাইকেল চালকের মৃত্যু

    দুই বাসের রেষারেষিতে মোটরসাইকেল চালকের মৃত্যু

    প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী রিকশাচালক ইমরান ফকির জানান, দুপুরে নামাজ শেষে তিনি রায়েরবাগ ফুটওভার ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় যাত্রাবাড়ীর দিকে যাওয়া দুটি বাস একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছিল।

  • পরাজিত শক্তি শ্রমিকদের রাস্তায় নামিয়েছে: রিজভী

    পরাজিত শক্তি শ্রমিকদের রাস্তায় নামিয়েছে: রিজভী

    দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় ঢাকায় আন্দোলনে পরাজিত শক্তি শ্রমিকদের মিথ্যা তথ্য দিয়ে রাস্তায় নামিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট সফরে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

  • হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত অন্তত ২৪

    হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত অন্তত ২৪

    হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কয়েক জায়গায় সহিংসতার ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন ৯৪ জন। খবর মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের।

  • মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

    মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

    ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথ আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আজ সোমবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।