মোটরসাইকেল

অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুই বছরের শিশুর
সিলেটের জিন্দাবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে জিন্দাবাজার-বন্দরবাজার সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুল্লাহ সিলেট নগরীর খাসদবীর এলাকার বাসিন্দা রাকিবুল ইসলামের ছেলে।

খুলনায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
খুলনায় মোটরসাইকেলের ধাক্কায় হামিদ খন্দকার নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খালিশপুর থানার গোয়ালখালী নেসারিয়া মাদ্রাসার সামনে ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তি ওই এলাকার ওসমান খন্দকারের ছেলে। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানা

চট্টগ্রামে মিনি ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে দক্ষিণ লোহাগাড়ার পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, তিন বন্ধু নিহত
ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুয়েট শিক্ষকের ওপর দুর্বৃত্তদের হামলা, থানায় অভিযোগ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকালে নগরীর মুজগুন্নী আবাসিক এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক নগরের খালিশপুর থানায় একটি লিখিত অভিযোগ দা

মগবাজারে লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর মগবাজার এলাকায় বেপরোয়া গতির একটি লরি ধাক্কায় জামান আহমেদ (৪২) ও রিয়াদ হোসেন (২২) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রিপন (৪০) নামে আরও এক পথচারী গুরুতর আহত হয়েছেন।

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫৭১২
সারা দেশে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ হাজার ১৪৩ জন। ২০২০ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সাড়ে ৬ বছরে এসব দুর্ঘটনা ঘটেছে। আজ শনিবার রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ঢাকায় সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩৮৪, বেশি পথচারী
আরএসএফের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১ হাজার ৩৪ জন পুরুষ (৭৪ দশমিক ৭১ শতাংশ), ২১৯ জন নারী (১৫ দশমিক ৮২ শতাংশ) এবং ১৩১ জন শিশু (৯ দশমিক ৪৬ শতাংশ)।

চট্টগ্রামে লরিচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ইপিজেড থানার ওসি আতিকুর রহমান চরচাকে বলেন, “মেহেদী হাসান মোটরসাইকেল চালিয়ে যাবার সময় ঈসা খা গেইটের কাছের সড়কে কনটেইনারবাহী লরি চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।”

ফাইনাল দেখে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক আহত
রাজধানীর এয়ারপোর্ট সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে বিশাল (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

দক্ষিণখানে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত
শিশিরকে হাসপাতালে নিয়ে আসা আরাফাত রহমান জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণখানের মোল্লারটেক দোবাদিয়া এলাকায় এক বন্ধুর মোটরসাইকেল চালাচ্ছিলেন তিনি। এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

কেরানীগঞ্জে ‘ট্রাকের ধাক্কায়’ মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় মীর আহাম্মেদ হোসেন (৫৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে নিহতের মেয়ে জানিয়েছেন, মোটরসাইকেল চালানোর সময় পড়ে গিয়ে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে।

সিলেটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ বন্ধুর মৃত্যু
গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোরের মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জুনে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৫৬ শিশুসহ ৪৩৮ জন নিহত
প্রতিবেদনে বলা হয়, জুনে ১৪৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩০ দশমিক ৭২ শতাংশ। এ ছাড়া, ৯১ জন পথচারী (২০ দশমিক ৭৭ শতাংশ) এবং ৫৭ জন চালক ও সহকারী (১৩ শতাংশ) নিহত হয়েছেন।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত
নিহত মো. মহিউদ্দিন (৪২) সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি রেলস্টেশন রোড এলাকার বাসিন্দা।স্থানীয়রা জানান, তিনি জামায়াতে ইসলামী ভাটিয়ারি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ছিলেন।

অস্ট্রেলিয়া যাওয়া হলো না আরাফাতের, প্রাণ গেল সড়কে
রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় আরাফাত রহমান শাওন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। উচ্চশিক্ষার জন্য আগামী ৩০ জুন তার অষ্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল।

বরিশালে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
বরিশালে আর্জেন্টিনা সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেছে। ১২ জুন (২০২৬) বিকেলে নগরের বেলস পার্ক থেকে শোভাযাত্রাটি বের হয়। ভিডিও: মৃত্যুঞ্জয় রায়

বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর তেজগাঁওয়ের বিজয় সরণি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত
চট্টগ্রামের শাহ আমানত সেতুতে (তৃতীয় কর্ণফুলী সেতু) এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের নিহত হয়েছেন। একটি দ্রুতগামী পিকআপ ভ্যান থেকে তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।


