
জুলাই–অক্টোবরে রপ্তানি আয় ১৭.০৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ
নিটওয়্যার ও ওভেন পোশাক মিলিয়ে মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ দশমিক ৪ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। একই সময়ে দেশের মোট রপ্তানি আয় যতটা বেড়েছে, তার প্রায় ৮১ শতাংশই এসেছে এ খাত থেকে।
বরিশালের রূপাতলী এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ঝালকাঠি-বরিশাল মহাসড়কের রূপাতলী এলাকার উকিল বাড়ি সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রূপাতলীর বাসিন্দা জুয়েল (২৮) এবং রুইয়ার পোল এলাকার বাসিন্দা রাসেল (২৫)।
পুলিশ জানিয়েছে, জুয়েল ও রাসেল রূপাতলীর এসিআই এনিমেল হেলথের একটি স্টোরে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে অফিস শেষ করে জুয়েল ও রাসেল নাস্তা করতে মোটরসাইকেলে করে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। এসময় ঝালকাঠিগামী মালবোঝাই ট্রাক বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল প্রাণ হারান।
গুরুতর আহত জুয়েলকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জুলাই–অক্টোবরে রপ্তানি আয় ১৭.০৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ
নিটওয়্যার ও ওভেন পোশাক মিলিয়ে মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ দশমিক ৪ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। একই সময়ে দেশের মোট রপ্তানি আয় যতটা বেড়েছে, তার প্রায় ৮১ শতাংশই এসেছে এ খাত থেকে।

৪ থেকে ৭ নভেম্বর সারা দেশে গ্যাসের সরবরাহ কম থাকবে
পেট্রোবাংলা জানিয়েছে, এ সময়ে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে। পাশাপাশি গ্রাহকদের সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্নের মুখে পড়তে হতে পারে।

লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ১৩৯ জন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী গ্রেপ্তার
গত আগস্টে যুক্তরাষ্ট্র সরকার প্যালেস্টাইন অ্যাকশনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় এবং সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে। ২০২০ সালে প্রতিষ্ঠিত প্যালেস্টাইন অ্যাকশনের লক্ষ্য ইসরায়েলে যুক্তরাজ্যের সামরিক সহায়তা বন্ধ করা।

রবীন্দ্রনাথের রাশিয়া সফরের ৯৬তম বার্ষিকী উদ্যাপন
অনুষ্ঠানে তৎকালীন সোভিয়েত সমাজ সম্পর্কে কবির দৃষ্টিভঙ্গি এবং শিক্ষা, সামাজিক অগ্রগতি, মানবিক মর্যাদা ও সাধারণ মানুষের জীবন নিয়ে তার চিন্তাভাবনাগুলো তুলে ধরা হয়।