Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

নির্বাচনে ‘কারচুপির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১৬: ০৪
নির্বাচনে ‘কারচুপির’ অভিযোগ নেতানিয়াহুর দলের
বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন তুলেছে। দলটির অভিযোগ, গত মঙ্গলবারের নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া আরব নেতৃত্বাধীন দলগুলো ভোট ‘চুরি’ করেছে এবং এ কাজে কাতারের কাছ থেকে অর্থায়ন নিয়েছে। তবে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা।

Advertisement

কাতার অভিযোগটি প্রত্যাখ্যান করে একে অপতথ্য ছড়ানোর প্রচারণা বলে অভিহিত করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

অভিযোগের পর ইসরায়েলের নির্বাচন কমিশনের প্রধান বলেছেন, বিদেশি হস্তক্ষেপের অভিযোগের সত্যতা প্রমাণিত হলেও দেশটির সাধারণ নির্বাচনের ফল বহাল থাকবে।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল রোববার প্রকাশিত এক ভিডিওতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান নোয়াম সোলবার্গ এ কথা বলেন। ভিডিওতে তার সঙ্গে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান এবং অ্যাটর্নি জেনারেলও উপস্থিত ছিলেন।

সোলবার্গ বলেন, “আমাদের অবস্থান হলো, সন্দেহের সত্যতা প্রমাণিত হলেও তা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা কিংবা সামগ্রিকভাবে নির্বাচনের ফলাফলের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে না।”

এদিকে, মঙ্গলবারের ভোট শুরুর আগে গ্রেপ্তার হওয়া তিন রাজনৈতিক কর্মীর মধ্যে দুজনকে রোববার মুক্তি দিয়েছে ইসরায়েলি পুলিশ। পুলিশের দাবি, তাদের কাছে নগদ অর্থভর্তি খাম ছিল, যা ভোটারদের ঘুষ দেওয়ার জন্য ব্যবহার করার অভিযোগ রয়েছে।

মুক্তি পাওয়া একজনকে নির্দিষ্ট কিছু শর্ত দেওয়া হয়েছে। অন্যজনকে গৃহবন্দী থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিরা আরব নেতৃত্বাধীন রা’আম পার্টির সঙ্গে যুক্ত। দলটি নির্বাচনে ৮টি আসন পেয়েছে।

ইসরায়েলে যে কারণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী থাকছেন নেতানিয়াহুNetanyahu speaks after exit polls, at his party headquarters during Israel's national election, in Jerusalem, October 28, 2026. REUTERS

দলটির নেতা মনসুর আব্বাস গ্রেপ্তারের ঘটনাকে অগণতান্ত্রিক বলে নিন্দা করেছেন। তার ভাষায়, এটি ‘নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা’।

‘পরিকল্পিত ও সংঘবদ্ধ প্রচারণা’

প্রধান বিরোধী নেতা গাদি আইজেনকোট রোববার অভিযোগ করেছেন, নির্বাচনের ফলাফলের গ্রহণযোগ্যতা নষ্ট করতে নেতানিয়াহু ‘পরিকল্পিত ও সংঘবদ্ধ প্রচারণা’ চালাচ্ছেন।

এর আগে আইজেনকোট আরব দলগুলোর সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছিলেন। তবে মঙ্গলবারের নির্বাচনে অচলাবস্থা তৈরি হওয়ায় এসব দলের সমর্থন তার সরকার গঠনের পথ সুগম করতে পারে।

মঙ্গলবারের নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। ফলে ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

ইসরায়েলের তিনটি আরব নেতৃত্বাধীন দল, যার মধ্যে রা’আম পার্টিও রয়েছে, রেকর্ড ১৯টি আসন পেয়েছে।

আইজেনকোটের সঙ্গে আরব দলগুলোর জোট হলে পার্লামেন্টে ৬৭টি আসন নিয়ে স্বচ্ছন্দ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সম্ভব। তবে ইসরায়েলের অনেকের কাছে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের ধারণাটি রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।

চলতি সপ্তাহেই নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করার কথা রয়েছে। এরপর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নতুন সরকার গঠনের জন্য একজন প্রার্থীকে মনোনীত করবেন।

বিষয়: ইসরায়েলনির্বাচনবেনইয়ামিন নেতানিয়াহুঅভিযোগচুরিকাতারনির্বাচন কমিশনপুলিশপার্লামেন্টসংখ্যাগরিষ্ঠতা
Advertisement
সর্বশেষ
  • ১

    হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত অন্তত ২৪

  • ২

    খুলনায় তাঁতীদল নেতা হত্যায় মামলা, গ্রেপ্তার ১

  • ৩

    ‘দুর্যোগ মোকাবিলার ক্যাপাসিটি কোনো সরকারেরই নাই’

  • ৪

    ‘বাংলাদেশে গণতন্ত্র, সুশাসনের জন্য এনসিপি ছাড়া কোনো বিকল্প নাই’

  • ৫

    মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

সম্পর্কিত
  • হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত অন্তত ২৪

    হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত অন্তত ২৪

    হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কয়েক জায়গায় সহিংসতার ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন ৯৪ জন। খবর মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের।

  • খুলনায় তাঁতীদল নেতা হত্যায় মামলা, গ্রেপ্তার ১

    খুলনায় তাঁতীদল নেতা হত্যায় মামলা, গ্রেপ্তার ১

    খুলনায় তাঁতীদল নেতা সৈয়দ হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ আরও দুই থেকে তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এরমধ্যে শেখ সিদ্দিক (৫৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

  • মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

    মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

    ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথ আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আজ সোমবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজান এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

  • খুলনায় ২ যুবকের মরদেহ উদ্ধার

    খুলনায় ২ যুবকের মরদেহ উদ্ধার

    খুলনার রূপসা উপজেলার আঠারোবেকি নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ সোমবার দুপুর দেড়টার দিকে আইচগাতি ইউনিয়নের চর মোছাব্বরপুর গ্রামের জেলখানা ঘাট এলাকার সিংহের চর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।