Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চরচা প্রবাস ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১৯: ৪৯
নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
রামরুর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সোনার মানুষ সম্মিলন-২০২৬ উপলক্ষে আজ বুধবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাসস

নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement

তিনি বলেন, আসুন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে অভিবাসন হবে নিরাপদ, কর্মসংস্থান হবে মর্যাদাপূর্ণ, দক্ষ জনশক্তি বিশ্ববাজারে দেশের অবস্থানকে করবে শক্তিশালী এবং প্রবাসী ও প্রত্যাগত কর্মীরা হবেন জাতীয় উন্নয়নের সমান অংশীদার।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আজ বুধবার বিকেলে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সোনার মানুষ সম্মিলন-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন এমপি অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বক্তব্যে রাষ্ট্রপতি সরকার ও বিরোধীদলসহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে অভিবাসীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, মনে রাখতে হবে, রেমিট্যান্সের প্রতিটি ডলারের পেছনে রয়েছে একজন মানুষের শ্রম, ত্যাগ ও স্বপ্ন। তাদের অধিকার রক্ষা, মর্যাদা নিশ্চিত করা এবং তাদের অর্জনকে দেশের উন্নয়নে কাজে লাগানো আমাদের সম্মিলিত দায়িত্ব।

রাষ্ট্রপতি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে আমাদের প্রবাসীরা ৩৫ বিলিয়ন আমেরিকান ডলার পাঠিয়েছেন। তাদের কারণে আমাদের অর্থনীতি সচল আছে। সুতরাং তাদের প্রতি আমাদের দায়িত্ব অনেক বেশি।

অভিবাসীদের পুনর্বাসনে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের ৫ সংস্থার যৌথ উদ্যোগERD Secretary and IOM Chief in Bangladesh signed the agreement on Thursday–Photo–IOM

প্রবাসীদের কর্মক্ষম ও দক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যে বিদেশে যান, এই যাওয়ার ক্ষেত্রে দুর্ভাগ্যক্রমে আমরা তাদেরকে খুব বেশি তৈরি করতে পারি না, সক্ষম করতে পারি না। ফলে বেশির ভাগই দেখবেন যে, তারা অদক্ষ শ্রমিক হিসেবে যায়। কখনো কখনো কোনো রকমের কাগজ ছাড়াই যায়। কখনো কখনো দেখা যায়, যে কাজের জন্য তাকে নেওয়া হলো সেই কাজও সে করতে পারছে না এবং মানবেতর জীবনযাপন করতে হয়।

রাষ্ট্রপতি আরও বলেন, আমি এই বিষয়গুলো মালয়েশিয়া, সিঙ্গাপুরে মধ্যপ্রাচ্যে দেখেছি যে, তারা অত্যন্ত কষ্ট করে জীবনযাপন করে এবং সমস্ত টাকাই তারা দেশে পাঠায়। এজন্য আমাদের দেশে তাদেরকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া উচিত। তারা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে।

প্রবাসীদের এই রেমিট্যান্স আমাদের রাষ্ট্র পরিচালনা, দেশে কল কারখানা গড়ে তোলা ও দেশের অর্থনীতির উন্নয়নে সাহায্য করে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল হচ্ছে দুটি সেক্টর। একটি হচ্ছে আমাদের আরএমজি, আরেকটি এই রেমিট্যান্স সেক্টর।

এ সময় তিনি অতীতের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান একবার মধ্যপ্রাচ্য ঘুরে এসে ডেকে নিয়ে বললেন যে, সৌদি আরব ১০ হাজার শ্রমিক নেবে তাদের পৌরসভার জন্য এবং শর্ত হচ্ছে যে, যারা যাবে তাদেরকে শুধু পাসপোর্টটা তৈরি করতে হবে। বাকি টিকিট এবং যাবতীয় খরচ সৌদি আরব নিজে বহন করবে।

কানাডায় অভিবাসন: সঠিক তথ্যের গুরুত্বCanadian flag is pictured in a file photo. REUTERS

বর্তমান পরিবর্তিত পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, কিন্তু আজকের অবস্থা ঠিক উল্টো। তার নিজের খরচ তো বটেই আমাদের যারা তাদেরকে রিক্রুট করে তাদের খরচ—সবমিলিয়ে আরও অনেক বেশি ৫-৬ লাখ টাকা খরচ করতে হয়।

বর্তমানে প্রবাসীদের এ ধরনের ভোগান্তির জন্য বিভিন্ন মধ্যস্বত্বভোগী ও প্রভাবশালী ব্যক্তি ও এজেন্সির অনেকাংশে দায় আছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি দক্ষ জনশক্তি তৈরি ও প্রবাসীদের অধিকার নিশ্চিতে সরকারের বিভিন্ন উদ্যোগ—যেমন উপজেলা পর্যায়ে ভোকেশনাল ট্রেনিং সেন্টার খোলা, প্রবাসী কার্ড চালু ইত্যাদির কথা উল্লেখ করেন।

তিনি প্রস্তাবিত অভিবাসন দশক বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রীকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য অনুরোধ এবং একই সঙ্গে অভিবাসনের অধিক সুরক্ষা নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলন আগামীতে অভিবাসন আরও নিরাপদ ও পরিকল্পিত করতে ভূমিকা রাখবে।

এর আগে রাষ্ট্রপতি সাতটি ক্যাটাগরিতে সোনার মানুষ সম্মাননা স্মারক পুরস্কার ও ক্রেস্ট হস্তান্তর করেন।

আরএমএমআরইউর নির্বাহী পরিচালক ড. তাসনীম সিদ্দিকী অনুষ্ঠানে নীতি নির্ধারণী এবং পরবর্তী বছরের পরিকল্পনা সম্পর্কে বক্তব্য রাখেন এবং সংগঠনটির উপ-নির্বাহী পরিচালক মোতাসিম বিল্লাহ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

বিষয়: প্রবাসীপ্রবাসী আয়দক্ষ কর্মীবাংলাদেশিমধ্যপ্রাচ্যঅভিবাসনঅভিবাসীকর্মসংস্থানরাষ্ট্রপতিমির্জা ফখরুল ইসলাম আলমগীররামরু
Advertisement
সর্বশেষ
  • ১

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ২

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

  • ৩

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

  • ৪

    মেয়ের মতো করে বড় করেছেন ৩৫ বছরের বনসাই!

  • ৫

    কবিতা কেন গান হয়?

সম্পর্কিত
  • এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নিতে কুয়েতে বাংলাদেশের ফর্টিজ এফসি

    এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নিতে কুয়েতে বাংলাদেশের ফর্টিজ এফসি

    প্রতিযোগিতায় অংশ নেওয়া ফর্টিজকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে কুয়েতপ্রবাসী বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে।

  • সৌদিপ্রবাসী কর্মীদের কাজে যোগদান ও চাকরির নিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন এসএবিসিসিআই

    সৌদিপ্রবাসী কর্মীদের কাজে যোগদান ও চাকরির নিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন এসএবিসিসিআই

    সৌদি আরবগামী কর্মীদের কর্মস্থলে যোগদানের অনিশ্চয়তা দূর করতে বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জনশক্তি ও কর্মসংস্থান-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অংশীজনদের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

  • বিমান বাংলাদেশের দাম্মাম ফ্লাইটও ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

    বিমান বাংলাদেশের দাম্মাম ফ্লাইটও ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে বিমানবন্দরে চলমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী প্রকৌশলীর স্ত্রী–ছেলে নিহত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী প্রকৌশলীর স্ত্রী–ছেলে নিহত

    প্রত্যক্ষদর্শী সাংবাদিক সঞ্জিত কুমার শীল জানান, গতকাল সোমবার পরিবারসহ একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে আনুমানিক রাত নয়টায় আল আইন রোডের আল ওয়াতবা ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে।