
রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
চরচা প্রবাস ডেস্ক

অভিবাসী ও দেশে ফিরে আসা প্রবাসী কর্মীদের মর্যাদার সঙ্গে নতুন করে জীবন গড়ে তুলতে এবং ঘুরে দাঁড়ানো ও উন্নতির জন্য প্রয়োজনীয় সামাজিক সহায়তা পেতে সহায়তা করতে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ (ইউএন) একটি যৌথ কর্মসূচি চালু করেছে।
৩০ মাসের এই কর্মসূচিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এবং জাতিসংঘের নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা বিষয়ক সংস্থা (ইউএন উইমেন) যুক্ত হয়েছে। বাংলাদেশের অভিবাসী ও দেশে ফিরে আসা কর্মীদের মধ্য ও দীর্ঘমেয়াদি পুনঃএকত্রীকরণের প্রয়োজন মেটানোই এ উদ্যোগের লক্ষ্য।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
জাতিসংঘের মাইগ্রেশন মাল্টি-পার্টনার ট্রাস্ট ফান্ডের (এমপিটিএফ) সহায়তায় পরিচালিত এ উদ্যোগের আওতায় সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং সামাজিক অন্তর্ভুক্তি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ নারী ও শিশু এবং সংকটের কারণে ক্ষতিগ্রস্ত অভিবাসীদের প্রতি বিশেষ নজর দেওয়া হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রধান সরকারি মন্ত্রণালয় হিসেবে কর্মসূচিটি বাস্তবায়ন করবে।
আজ বৃহস্পতিবার নিজ নিজ পক্ষের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বাংলাদেশে আইওএমের চিফ অব মিশন ড. লরা টম বন্ডে।
স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইআরডির অতিরিক্ত সচিব ও জাতিসংঘ উইংয়ের প্রধান এ কে এম সোহেল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী এবং ইআরডির জাতিসংঘ উইংয়ের যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান। এ ছাড়া, মন্ত্রণালয়, আইওএম, আইএলও, ইউএন উইমেন, ইউনিসেফ, ইউএনএফপিএ এবং অন্যান্য সরকারি সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ড. লরা বলেন, “এই যৌথ কর্মসূচির মাধ্যমে জাতিসংঘের বিভিন্ন সংস্থা তাদের দক্ষতা ও অভিজ্ঞতাকে একত্র করে বাংলাদেশ সরকারকে একটি সমন্বিত ও অভিবাসীকেন্দ্রিক পুনঃএকত্রীকরণ ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রাখতে সহায়তা করবে।”
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ২০০৪ সাল থেকে এ পর্যন্ত ১ কোটি ৩০ লাখের বেশি বাংলাদেশি কাজের জন্য বিদেশে গেছেন। তাদের মধ্যে ১০ লাখেরও বেশি নারী।
এই কর্মসূচি বাংলাদেশের পুনঃএকত্রীকরণ-সংক্রান্ত লক্ষ্য এবং গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশনের ২১ নম্বর উদ্দেশ্য—মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন ও টেকসই পুনঃএকত্রীকরণ, বাস্তবায়নে সহায়তা করবে।
এ ছাড়া, ২০৩০ এজেন্ডা বাস্তবায়নেও কর্মসূচিটি ভূমিকা রাখবে। বিশেষ করে লিঙ্গসমতা, শোভন কাজ এবং বৈষম্য হ্রাস-সংক্রান্ত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৫, ৮ ও ১০ অর্জনে এটি সহায়ক হবে।
রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ
ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য
সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত
১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০
দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব
ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।

বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ
মন্ত্রণালয়ের সব কর্মকর্তা যাতে দায়িত্ব পালনে সতর্ক থাকেন এবং সামগ্রিক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিচ্যুতি না ঘটে, সে বিষয়ে কমিটি তাগিদ দেয়।