Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৯ সেপ্টেম্বর, ২০২৬
১৯ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৯ সেপ্টেম্বর, ২০২৬
১৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ককটেল বিস্ফোরণের পর রাজধানীতে কড়া নিরাপত্তা, দুই শতাধিক চেকপোস্ট

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ১২
ককটেল বিস্ফোরণের পর রাজধানীতে কড়া নিরাপত্তা, দুই শতাধিক চেকপোস্ট
নিরাপত্তা জোরদার করতে ঢাকায় ডিএমপির দুই শতাধিক চেকপোস্ট রয়েছে। ফাইল ছবি

রাজধানীর ৯টি স্থানে গতকাল বিকেল থেকে রাত ১১টা নাগাদ ককটেল বিস্ফোরণ এবং দুটি স্থানে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনার পর মহানগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

রাজধানীজুড়ে এসব ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এতে জড়িত থাকার অভিযোগে এখনো কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান চরচাকে জানান, গতরাতে সর্বশেষ চিটাগাং রোড এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করা হয় বলে খবর পাওয়া গেছে। এর আগে শুক্রবার রাত ১১টার দিকে রামপুরা বাংলাদেশ টেলিভিশনের সামনের সড়কে দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটেছে। তার আগে রাত ৯টা ১০ মিনিটের দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে ককটেলের বিস্ফোরিত হয়।

এই কর্মকর্তা বলেন, “আমরা দুটি ঘটনার ফুটেজ যাচাই বাছাই করছি। এখনো কাউকে শনাক্ত করে আটক করা যায়নি।”

Advertisement
Advertisement
Advertisement

রাত ১০টার পর কাফরুল থানার সামনে বাসে আগুন দেওয়া হয়। তবে কে বা কারা আগুন লাগিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। এ বিষয়ে কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম চরচাকে বলেন, “থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তদন্ত চলছে দ্রুত দোষীদের গ্রেপ্তার করা হবে।”

যাত্রাবাড়ী থানার ওসি আহম্মেদ রাজু রাত চরচাকে জানান, গতকাল রাত ৭টা ৫৮ মিনিটে বাবুবাজার ব্রিজের নিচে মাজারের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণ হয়। এছাড়া যাত্রাবাড়ী চৌরাস্তায় এলাকায় রাত পৌনে ৮টার দিকে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ইবাদুর রহমান নামের একজন অটোরিকশাচালক আহত হয়েছেন।

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে অটোরিকশাচালক আহতdhaka-medical_-dmc

ওসি রাজু বলেন, “যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণের মধ্যে যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে আরও তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণে আহত রিকশা চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। উড়ালসড়ক থেকে এসব ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা। আমরা দোষীদের আটকের জন্য কাজ করছি।”

এই ঘটনার কিছুক্ষণ আগে, মহাখালী এলাকায় পরপর দুটি ককটেলের বিস্ফোরণ হয়। ওই সময় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মহিন উদ্দিন বলেন, সন্ধ্যার দিকে মহাখালীর আমতলী মোড়ে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। দুর্বৃত্তরা মহাখালী ফ্লাইওভার থেকে ককটেলটি ছুড়েছিল। ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে বিকালে শাহজাহানপুর থানার মালিবাগ রেলগেট সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। সেগুলো নিচের সড়কে বিস্ফোরিত হয়।

মালিবাগে ককটেল বিস্ফোরণ7860828

শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম চরচাকে বলেন, “ওই সড়কে আমাদের চেকপোস্টের কার্যক্রম চলছিল। এর মধ্যেই ফ্লাইওভারের তিন তলার ওপর থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

ওসি জানান, নিচ থেকে দেখা যায়নি কারা ককটেল নিক্ষেপ করছে। তবে ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এছাড়া বঙ্গবাজার ও গুলিস্তানেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি।

এদিকে, এ ঘটনার পর রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে ডিএমপি জানিয়েছে, নিরাপত্তা জোরদার করতে ঢাকায় তাদের দুই শতাধিক চেকপোস্ট রয়েছে। ঢাকার প্রবেশের চারটি মুখেও কাজ করছে পুলিশ। পাশাপাশি গতকালের ককটেল বিস্ফোরণের ও বাসে আগুনের ঘটনায় জিডিও মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে, জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে।

সেই সঙ্গে পুলিশের পাশাপাশি এসআরবিও রাজধানীতে রাত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেছে। বাড়ানো হয়েছে টহল গাড়িও।

বিষয়: ককটেলবিস্ফোরণরাজধানীচেকপোস্টআইনশৃঙ্খলা বাহিনী পুলিশঅগ্নিসংযোগ
সর্বশেষ
  • ১

    চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • ২

    ‘আইন তো আছে, সেই আইন বাস্তবায়ন তো হয় না’

  • ৩

    নিখোঁজের ২২ ঘণ্টা পর কিশোর অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১

  • ৪

    পূর্ব লন্ডনে বসতি গড়া বাঙালি কমিউনিটির সংগ্রাম-ইতিহাসবিষয়ক বইয়ের প্রকাশনা উৎসব

  • ৫

    নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়ছে বেতন

সম্পর্কিত
  • চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সিলেটে চিকিৎসক ডা. পদ্মজিৎ চক্রবর্তী প্রান্তের রহস্যজনক মৃত্যুর ১১ দিন পর মৌলভীবাজারে তার বাবা পূর্ণেন্দু চক্রবর্তীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে অবস্থিত পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ‘ভটের ফার্মেসি’-এর দ্বিতীয় তলার বাসা থেকে তার মরদেহ উদ্

  • নিখোঁজের ২২ ঘণ্টা পর কিশোর অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১

    নিখোঁজের ২২ ঘণ্টা পর কিশোর অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১

    কুমিল্লার সদর দক্ষিণ থানার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২২ ঘণ্টা পর আজ শনিবার দুপুর ১টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলা থেকে তার মরদেহ পাওয়া যায়।

  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়ছে বেতন

    নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়ছে বেতন

    নতুন প্রজ্ঞাপন অনুসারে, নতুন বেতনকাঠামোতে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোতে বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০-২০তম গ্রেডের কর্মকর্তা–কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাবেন।

  • বরিশালে যাত্রী নিয়ে পুকুরে বাস, একজনের মরদেহ উদ্ধার

    বরিশালে যাত্রী নিয়ে পুকুরে বাস, একজনের মরদেহ উদ্ধার

    বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় স্থানীয়রা আব্দুল মালেক (৫৫) নামে এক যাত্রীর লাশ উদ্ধার করেছেন। আহত হয়েছে বেশ কয়েকজন।