রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় প্রধান সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, “দুপুর ২টা ২৫ মিনিট থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে সোহাগ পরিবহনের কাউন্টারের বিপরীতে এ বিস্ফোরণ ঘটে। তিনতলা ফ্লাইওভারের ওপর থেকে ককটেল দুটি সড়কে ছুড়ে দেওয়া হয়। পরে সেগুলো সড়কের ওপর বিস্ফোরিত হয়।”
তিনি বলেন, “বিস্ফোরণের নির্দিষ্ট স্থানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তবে কাছাকাছি একটি স্থানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ওই ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।”