Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সৌদি আরবে সিক্স কিংস স্ল্যাম টেনিস টুর্নামেন্ট স্থগিত, পিছিয়ে দেওয়া হতে পারে এশিয়ান কাপও

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৮: ৫০
সৌদি আরবে সিক্স কিংস স্ল্যাম টেনিস টুর্নামেন্ট স্থগিত, পিছিয়ে দেওয়া হতে পারে এশিয়ান কাপও
সৌদি আরবের রিয়াদের এএনবি অ্যারেনায় সিক্স কিংস স্ল্যামের কোয়ার্টার ফাইনাল ম্যাচের একটি দৃশ্য। ১৫ অক্টোবর ২০২৫। ছবি: রয়টার্স

সৌদি আরবে হুতিদের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে চলতি অক্টোবরে অনুষ্ঠেয় ‘সিক্স কিংস স্ল্যাম’ টেনিস টুর্নামেন্ট পিছিয়ে ২৭ থেকে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। আয়োজকেরা গতকাল বুধবার এ কথা জানিয়েছেন। এদিকে, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এশিয়ান কাপ ২০২৮ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে প্রস্তুত রয়েছে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আয়োজকেরা এক বিবৃতিতে বলেন, “টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সাংগঠনিক ও লজিস্টিক চ্যালেঞ্জ এবং দর্শকদের অভিজ্ঞতার মানের ওপর এর সম্ভাব্য প্রভাব মূল্যায়নের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে সর্বোচ্চ মান বজায় রেখে ক্রীড়া আয়োজন করার রিয়াদ সিজনের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।”

২১ থেকে ২৪ অক্টোবর অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় কার্লোস আলকারাজ, নোভাক জোকোভিচ, আলেক্সান্দার জভেরেভ ও টেলর ফ্রিটজের অংশ নেওয়ার কথা ছিল। তবে চোটের কারণে বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার নাম প্রত্যাহার করে নেন।

Advertisement
Advertisement
Advertisement

এটি একটি প্রদর্শনীমূলক টুর্নামেন্ট। রেকর্ড পরিমাণ পুরস্কারমূল্যের কারণে বিশ্বের শীর্ষ টেনিস খেলোয়াড়েরা এতে অংশ নেন। ২০২৪ সালে আলকারাজ স্বীকার করেছিলেন, আর্থিক বিষয়টিও তার অংশগ্রহণের অন্যতম কারণ ছিল। চার দিনে তিনি ১৫ লাখ ডলার আয় করেছিলেন।

হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার কারণে সৌদি আরবে ক্রীড়া আয়োজন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গলফের এশিয়ান ট্যুরও জানিয়েছে, আগামী মাসে রিয়াদে অনুষ্ঠেয় সৌদি ইন্টারন্যাশনালের আগে তারা নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

হুতিদের হামলার পর সৌদি আরবে ফিফা ই-ফাইনাল স্থগিতPitch staff carry the FIFA logo on the pitch before the match New Jersey Stadium, U.S. - July 19, 2026–Reuters

সিদ্ধান্ত নিতে ‘তাড়াহুড়ো করছে না’ এএফসি

২০২৭ সালে প্রথমবারের মতো ফুটবলের এশিয়ান কাপ আয়োজন করার কথা সৌদি আরবের। ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের আগে এই প্রতিযোগিতা দেশটির জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবেও বিবেচিত হচ্ছে।

২৪ দলের এই টুর্নামেন্ট আগামী ৭ জানুয়ারি শুরু হওয়ার কথা। রিয়াদ, জেদ্দা ও আল খোবার—এই তিন শহরের আটটি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এএফসির সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফা বলেছেন, টুর্নামেন্টটি পিছিয়ে দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা ‘তাড়াহুড়ো করছেন না’।

ফিফা কাউন্সিলের বৈঠকে অংশ নিতে সুইজারল্যান্ডের জুরিখে অবস্থানকালে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা নভেম্বরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারি। এ অঞ্চলের পরিস্থিতি খুব দ্রুত ভালো বা খারাপ—যেকোনো দিকে পরিবর্তিত হতে পারে। তাই কী ঘটে, তা দেখার বিষয়।”

তিনি আরও বলেন, “সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে আমরা নেব। প্রয়োজনে টুর্নামেন্ট এক বছর পিছিয়ে ২০২৮ সালে আয়োজন করা যেতে পারে। তবে এই মুহূর্তে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং সবকিছু নির্ধারিত সূচি অনুযায়ী এগোচ্ছে।”

কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধের কারণে চীন আয়োজক হিসেবে সরে দাঁড়ানোর পর ২০২৩ সালের এশিয়ান কাপ পিছিয়ে ২০২৪ সালের জুলাইয়ে নেওয়া হয়েছিল। পরে কাতার শীতকালে টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব নেয়।

সৌদি আরবের জেদ্দায় ১৬ থেকে ২৫ অক্টোবর ফিফা ই-ওয়ার্ল্ড কাপও বাতিল করা রয়েছে। এটি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আয়োজিত ই-স্পোর্টস প্রতিযোগিতার একটি সিরিজ।

বিষয়: সৌদি আরবটেনিসএএফসি কাপএএফসিহুতিহামলারিয়াদ সিজনরিয়াদজেদ্দাটুর্নামেন্টনোভাক জোকোভিচ
Advertisement
সর্বশেষ
  • ১

    এনসিটি লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

  • ২

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯২

  • ৩

    যে বাজারে ১ কেজি চাল ৫০ পয়সা, ১ টাকায় মিলছে ১২টি ডিম!

  • ৪

    ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম সফলভাবে অনুষ্ঠিত

  • ৫

    ‘এখনও অলিগলিকে নিরাপদ করতে পারে নাই সরকার, এটা সত্যি’

সম্পর্কিত
  • এনসিটি লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

    এনসিটি লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

    চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সহ দেশের গুরুত্বপূর্ণ বন্দর ও লাভজনক সরকারি স্থাপনা বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯২

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯২

    দেশে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯২টি শিশু।

  • দুর্গাপূজায় খুলনার ৯৫৬টি মণ্ডপে চার স্তরের নিরাপত্তা জোরদার

    দুর্গাপূজায় খুলনার ৯৫৬টি মণ্ডপে চার স্তরের নিরাপত্তা জোরদার

    মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার কুন্ডু চরচাকে জানান, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান পরিচালনার লক্ষ্যে ইতিমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের সাথে বৈঠক হয়েছে। তাছাড়া সরকারি দলের নেতৃবৃন্দরা সার্বত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

  • ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত বন্ধুত্বের নজির রাখবে, আশা প্রতিমন্ত্রীর

    ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত বন্ধুত্বের নজির রাখবে, আশা প্রতিমন্ত্রীর

    গ্যারান্টি ক্লজসহ ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত বন্ধুত্বের নজির স্থাপন করবে বলে আশা প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ বৃহস্পতিবার রাজশাহীর বিভিন্ন নদ-নদী ও পদ্মার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন আশার কথা বলেন।