Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

হুতিদের হামলার পর সৌদি আরবে ফিফা ই-ফাইনাল স্থগিত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৬: ৪২
হুতিদের হামলার পর সৌদি আরবে ফিফা ই-ফাইনাল স্থগিত
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শুরুর আগে মাঠকর্মীদের ফিফার লোগো বহন করতে দেখা যাচ্ছে। নিউ জার্সি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। ১৯ জুলাই ২০২৬। ছবি: রয়টার্স

সৌদি আরবে হুতিদের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে জেদ্দায় ১৬ থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠেয় ফিফা ই-ফাইনালস ২০২৬ (প্রতিযোগিতামূলক ভিডিও গেম টুর্নামেন্ট) স্থগিত করেছে ফিফা ও সৌদি ই-স্পোর্টস ফেডারেশন। আয়োজকেরা আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

Advertisement

গত শনিবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়। ইয়েমেনের ইরানপন্থী হুতি আন্দোলন এ হামলার দায় স্বীকার করেছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিশ্বব্যাপী ভিডিও গেম প্রতিযোগিতাটির আয়োজকেরা এক বিবৃতিতে বলেন, “অঞ্চলটির সাম্প্রতিক পরিস্থিতি এবং টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থাপনার ওপর এর প্রভাব মূল্যায়নের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

Advertisement
Advertisement
Advertisement

বিবৃতিতে আরও বলা হয়, “ফিফা ই-ফাইনালস নিয়ে পরবর্তী ঘোষণা যথাসময়ে জানানো হবে।”

আয়োজক দেশের পরিস্থিতি মূল্যায়নের পর শনিবার জাপান ও ব্রাজিল তাদের ই-স্পোর্টস দল প্রত্যাহার করে নেয়।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা সৌদি আরবের বিভিন্ন ক্রীড়া আয়োজনের ওপরও ছায়া ফেলেছে।

প্রদর্শনীমূলক টেনিস টুর্নামেন্ট ‘সিক্স কিংস স্ল্যাম’ অক্টোবর থেকে পিছিয়ে ডিসেম্বরে নেওয়া হয়েছে। অন্যদিকে, গলফের এশিয়ান ট্যুর জানিয়েছে, আগামী মাসে রিয়াদে অনুষ্ঠেয় সৌদি ইন্টারন্যাশনালের আগে তারা পরিস্থিতির ওপর নজর রাখছে।

ফুটবলের উন্নয়নে প্রতি সদস্য সংস্থাকে ২ কোটি ৫০ লাখ ডলার দেওয়ার প্রস্তাব ফিফারThe logo of FIFA is seen in front of its headquarters in Zurich, Switzerland–File Photo Reuters

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে, প্রয়োজনে এশিয়ান কাপ ২০২৮ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার বিষয়টি তারা বিবেচনা করতে প্রস্তুত। মহাদেশীয় এই টুর্নামেন্ট আগামী বছরের ৭ জানুয়ারি রিয়াদ, জেদ্দা ও আল খোবারের বিভিন্ন ভেন্যুতে শুরু হওয়ার কথা ছিল।

কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (কেএফএ) জানিয়েছে, এ বিষয়ে এএফসির সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে।

এক বিবৃতিতে কেএফএ বলেছে, “আমরা সৌদি আরবের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সার্বিক পরিস্থিতির অগ্রগতি নিয়ে আলোচনা অব্যাহত রাখার পরিকল্পনা করছি।”

এর আগে কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধের কারণে চীন আয়োজক হিসেবে সরে দাঁড়ালে এশিয়ান কাপ এক বছর পিছিয়ে দেওয়া হয়েছিল। পরে কাতার আয়োজক হওয়ার দায়িত্ব নেয় এবং ২০২৪ সালের শুরুর দিকে টুর্নামেন্টটি আয়োজন করে।

বিষয়: সৌদি আরবফিফাহুতিরিয়াদজেদ্দামধ্যপ্রাচ্যএএফসি
Advertisement
সর্বশেষ
  • ১

    জেরুজালেমে দূতাবাস খুলল কলম্বিয়া, ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি পুনর্বহাল

  • ২

    বিশ্ব ডাক দিবসে নগদের ৬ প্রতিনিধিকে সম্মাননা

  • ৩

    ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

  • ৪

    ইরান-হুতিদের কারণে কতটা ঝুঁকিতে উপসাগরীয় ডেটা সেন্টারগুলো

  • ৫

    চিকিৎসকদের বদলি-পদায়নে স্বচ্ছতা নিশ্চিতে অটোমেশন পদ্ধতি চালু

সম্পর্কিত
  • জেরুজালেমে দূতাবাস খুলল কলম্বিয়া, ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি পুনর্বহাল

    জেরুজালেমে দূতাবাস খুলল কলম্বিয়া, ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি পুনর্বহাল

    ২০১৮ সালে যুক্তরাষ্ট্র জেরুজালেমে তাদের দূতাবাস স্থানান্তর করার পর থেকে বিভিন্ন দেশও সেখানে দূতাবাস সরিয়ে নিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে গুয়াতেমালা, হন্ডুরাস, প্যারাগুয়ে ও সোমালিল্যান্ড।

  • ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

    ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

    ফরিদপুরের আলফাডাঙ্গায় আট বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

  • চিকিৎসকদের বদলি-পদায়নে স্বচ্ছতা নিশ্চিতে অটোমেশন পদ্ধতি চালু

    চিকিৎসকদের বদলি-পদায়নে স্বচ্ছতা নিশ্চিতে অটোমেশন পদ্ধতি চালু

    এ প্রক্রিয়ায় প্রথম ধাপে ৯৫ জন চিকিৎসককে বদলির ফলাফল দেখে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

  • ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩ জন

    ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩ জন

    আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।