জেদ্দা

দেশে আসার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী নিহত
গতকাল সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফ শহরের আল-খুরমা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দেশে ফেরার স্বপ্ন নিয়ে জেদ্দা বিমানবন্দরের দিকে যাওয়ার সময় তাদের গাড়িটি দুর্ঘটনার শিকার এবং গাড়ির চালকসহ চারজনই নিহত হয়।

জেদ্দার রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ
এই বৈশ্বিক প্ল্যাটফর্মটি বাংলাদেশের শীর্ষ চলচ্চিত্র প্রযোজনা সংস্থা, খ্যাতিমান কলাকুশলী, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা এবং প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকদের জন্য আন্তর্জাতিক পরিবেশক ও বিনিয়োগকারীদের সামনে কাজ তুলে ধরার সুবর্ণ সুযোগ তৈরি করবে।

জেদ্দা থেকে চট্টগ্রামগামী বাংলাদেশ বিমানে যাত্রীর মৃত্যু
জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে ছানোয়ারা বেগম (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৬-এ ওই যাত্রী অসুস্থ হয়ে পড়লে ফ্লাইটটি মাস্কাটে ডাইভার্ট করা হয়।

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়
মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেদ্দায় প্রবাসীদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
কর্মশালায় সৌদি আরবের শ্রম আইন, কর্মক্ষেত্রে কর্মীদের অধিকার, পেশাগত দায়িত্ব এবং আইনি সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সিনিয়র এইচআর কনসালট্যান্ট লতিফা মোমেনা। তিনি প্রবাসীদের জন্য কর্মচুক্তি, কর্মক্ষেত্রের আচরণ, শ্রম আইন মেনে চলা এবং আইনি জটিলতা এড়ানোর বিষয়ে বাস্তবসম্মত পরামর্শ দেন।

জেদ্দায় বৃহত্তর নোয়াখালী উৎসব ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৯ জুন (শুক্রবার) বর্ণাঢ্য নোয়াখালী উৎসব উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেদ্দায় বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে মতবিনিময় সভা
সভায় ব্যবসায়ীরা আশাবাদ ব্যক্ত করেন, গুণগত মান বজায় রেখে সরবরাহ চেইন আধুনিকায়ন করা গেলে সৌদি বাজারে বাংলাদেশি পণ্য আরও প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

সৌদি আরবে আটকে পড়া ৩৩ বাংলাদেশি ওমরাহ যাত্রীকে দেশে প্রত্যাবাসনের উদ্যোগ

জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটে বৈশাখ বরণ
কেবল দেশে নয়, এই উৎসব উদ্যাপনে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। জীবিকার তাগিদে পরবাসে যেখানেই বাঙালির বসবাস, সেখানেই বেজে ওঠে আবহমান বাংলার সুর-‘এসো হে বৈশাখ, এসো এসো...।’

জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে স্বাধীনতা দিবস উদ্যাপিত
দিবসটি উপলক্ষে প্রথমে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর স্কুলে অস্থায়ীভাবে স্থাপিত স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়।

জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটে স্বাধীনতা দিবস উদ্যাপন
আলোচনা পর্বে কনসাল জেনারেল তার সমাপনী বক্তব্যে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও সকল স্বাধীকার আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

জেদ্দায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
দিবসটি পালনের জন্য জেদ্দা ও মক্কার বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন, সাংবাদিক, পেশাজীবী ও সাধারণ প্রবাসীরা সকাল সাড়ে ৭টায় জেদ্দা কনস্যুলেট প্রাঙ্গণে উপস্থিত হন। ভাষা শহিদদের সম্মানে সবাই ছিলেন নগ্ন পায়ে।

জেদ্দায় বাংলাদেশ স্কুলের ইংরেজি শাখার কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
আমাদের শিক্ষার্থী যারা আইজিসিএসই পরীক্ষায় টপ ইন দ্য ওয়ার্ল্ড হবে তাদের ৭৫ শতাংশ, যারা টপ ইন দ্য কান্ট্রি হবে তাদের ৫০ শতাংশ এবং যারা টপ ইন দ্য রিজিওন হবে তাদের ২৫ শতাংশ স্কলারশিপ স্কুল থেকে আমরা পরবর্তী এএস বা এ লেভেলের জন্য প্রোভাইট করব। এবারে যারা এই রেজাল্ট করেছে তাদের জন্যও এটা প্রযোজ্য হবে।

জেদ্দায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মেড ইন বাংলাদেশ এক্সপো
তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে গার্মেন্টস ও টেক্সটাইল, খাদ্য ও হালাল পণ্য, শিশু পণ্য, চামড়া ও ফুটওয়্যার, প্লাস্টিক খেলনা, রিয়েল এস্টেট, জুট ও হ্যান্ডিক্রাফটসহ বাংলাদেশি শিল্পের বিভিন্ন শাখা থেকে ৩০টিরও বেশি শীর্ষ প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

জেদ্দায় অ্যাগ্রোফুড এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণ
বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো ও জেদ্দার বাংলাদেশ কন্স্যুলেটের সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক অ্যাগ্রোফুড এক্সপোর এবারের আসরে বাংলাদেশ উল্লেখযোগ্য উপস্থিতি নিয়ে অংশগ্রহণ করে।

জেদ্দায় ওয়ার্ল্ড ট্রেড এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণ
মেলায় সৌদি আরব, চীন, জর্ডান ও বাংলাদেশ অংশগ্রহণ করে। বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের তত্ত্বাবধানে নিট ওয়্যার, পাট ও ডাইভার্সিফাইড পাটজাত পণ্য , স্পোর্টস ওয়্যার ও হস্তশিল্পসহ প্রভৃতি রপ্তানি সম্ভাবনাময় পণ্য নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ অংশগ্রহণ করছে।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে ভোটার নিবন্ধন কার্যক্রম নিয়ে আলোচনা
সৌদি আরবে ভোটার নিবন্ধন চলবে আগামী ৪-৮ ডিসেম্বর। দেশটিতে প্রায় ৩৫ লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। প্রবাসীরা যাতে এ কার্যক্রমে অংশ নেন সে জন্য কাজ করে যাচ্ছে সৌদি আরবের জেদ্দায় নিয়োজিত বাংলাদেশ কনস্যুলেট।

জেদ্দায় ব্যবসায়িক সম্মেলন
আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মটি সম্মেলেনের মাধ্যমে সৌদি আরবে বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের পণ্য ও সেবার গুণগত মান ও বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ তুলে ধরা হয়।

জেদ্দায় কনস্যুলেটের হটলাইন সেবা পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা
কনস্যুলেট সূত্র জানিয়েছে, এই সেবা চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত হটলাইনে ফোন এসেছে দুই লাখেরও বেশি। কল করা বেশির ভাগ প্রবাসীদের তাৎক্ষণিক তথ্য প্রদান করা হয়েছে। বাকিদেরও কনস্যুলেটের নির্দিষ্ট শাখায় সংযোগ প্রদানের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে।

প্রবাসী ভোটার নিবন্ধন: জেদ্দায় প্রবাসীদের আগ্রহ কম, প্রক্রিয়া জটিল বলছেন অনেকেই
সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় এই ঐতিহাসিক উদ্যোগের প্রতি প্রবাসী বাংলাদেশিদের সাড়া এখনো আশানুরূপ নয়। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মরত আছেন, তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ৫০০ জন ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।



